Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Canada Row: কয়েকটি ক্ষেত্রে কানাডার নাগরিকরা পাবেন ভিসা! জানাল ভারত

India-Canada Row: সংঘাতের আবহেই কানাডার নাগরিকদের ফের ভিসা দেওয়ার সিদ্ধান্ত ভারতের! কয়েকটি ক্ষেত্রে এই ভিসা দেওয়া হবে। যার মধ্যে রয়েছেও ব্যবসা সংক্রান্ত ভিসা, প্রবেশ ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা। বৃহস্পতিবার অর্থাৎ ২৬ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে ভিসা পরিষেবা ফের শুরু হবে।

এমনটাই কানাডায় ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ভাবে বলা হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা সহ অন্যান্য পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা (India-Canada Row) করার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কানাডায় ভারতীয় হাইকমিশন।

India-Canada Row:

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদ্বীপ সিং নির্ঝর হত্যা-কাণ্ডে ভারতের দিকে আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনার পিছনে ভারতের এজেন্সিগুলির হাত আছে বলেই দাবি করেন তিনি। যা নিয়ে ভারত এবং কানাডার সম্পর্ক একেবারে তলানিতে (India-Canada Row) এসেছে ঠেকেছে।

এর মধ্যে দুই দেশই (India-Canada Row) একাধিক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। আর এর ফলে ভারত এবং কানাডার কূটনৈতিক সম্পর্কও আরও তলানিতে এসেছে ঠেকেছে। আর এরপরেই কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত।

এই প্রসঙ্গে (India-Canada Row) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের কূটনীতিকদের ক্ষেত্রে ভিসা প্রদানের কাজে যাওয়া মোটেই নিরাপদ ছিল না। আর সেই কারণেই কানাডায় ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী।

তবে কানাডায় (India-Canada Row) ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সে দেশের সরকার কোনও পদক্ষেপ নিয়েছে এমন দেখলে ভারত ফের ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের শুরু করবে বলেও জানায় বিদেশমন্ত্রক। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত। তবে কয়েকটি ক্ষেত্রেই এই ভিসা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+