প্রতিরক্ষায় প্রতিবেশীদের চ্যালেঞ্জ ভারতের, ৩৫০০ কিমি দূরত্বের মিসাইলের সফল পরীক্ষা

প্রতিরক্ষায় প্রতিবেশীদের চ্যালেঞ্জ ভারতের। এদিন ভারত সফলভাবে ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালায় বলে জানা গিয়েছে।

প্রতিরক্ষায় প্রতিবেশীদের চ্যালেঞ্জ ভারতের। এদিন ভারত সফলভাবে ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালায় বলে জানা গিয়েছে। মিসাইলটি ৩৫০০ দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যা সাবমেরিন থেকে উৎক্ষেপন করা যাবে। অন্ধ্র উপকূলে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এই মিসাইলটি তৈরি করেছে। পরমানু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিহন্ত-এ এই মিসাইল যুক্ত করা হবে।

প্রতিরক্ষায় প্রতিবেশীদের চ্যালেঞ্জ ভারতের, ৩৫০০ কিমি দূরত্বের মিসাইলের সফল পরীক্ষা

সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে সমুদ্রের তলদেশে ১৫০০ কিমি এলাকা জুড়ে মিসাইল পরীক্ষার প্রস্তুতি চালানো হয়। এর আগে ভূমি কিংবা বায়ু থেকেও পারমাণমিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু শক্তিশালী এবং সব থেকে ভাল পন্থা হল জলের নিচে থেকে পরীক্ষা চালানো।

এই মিসাইলটি তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে। যা ভারতেই তৈরি পরমানু শক্তিচালিত অ্যারিহান্ত ক্লাস সাবমেরিনে যুক্ত করা হবে। অনুমান করা হচ্ছে পরমানু শক্তিচালিত সাবমেরিনে এই অস্ত্র যুক্ত করার আগে আরও পরীক্ষা চালানো হবে। এই মুহুর্তে একটি মাত্র পরমানু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিহন্ত ভারতীয় নৌবাহিনীতে রয়েছে।

অন্যদিকে K-4 হল জলের নিচে কাজ করা ডিআরডিও-র তৈরি করা দুটি মিসাইলের মধ্যে একটি। অন্যটি হল ৭০০ কিমি রেঞ্জের BO-5 মিসাইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+