করোনার নতুন ঢেউয়ে একযোগে লড়াই করার শক্তি দেখিয়েছে ভারত: বিশ্বের মঞ্চে বললেন মোদী
গোটা দেশে আছড়ে পড়েছে করোনার ভয়ঙ্কর ঢেউ। একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়িয়েছে সংক্রমণ। এই অবস্থায় একযোগে লড়াই করার শক্তি দেখিয়েছে ভারত। বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখেন এদিন প্রধানমন্ত্রী। আর সেখানেই এহেন বক্তব্য রাখেন
গোটা দেশে আছড়ে পড়েছে করোনার ভয়ঙ্কর ঢেউ। একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়িয়েছে সংক্রমণ। এই অবস্থায় একযোগে লড়াই করার শক্তি দেখিয়েছে ভারত। আজ সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দোভাস-২০২২-এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের সময় থেকে একজোট হয়ে কাজ করছে দেশ। দেশের ৮০ কোটি মানুষকে একেবারে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই স্কিম অর্থাৎ পিএম গরীব কল্যাণ যোজনাকে সম্ভবত বিশ্বের সবথেকে বড় যোজনা বলে ব্যাখ্য করেন।
করোনা পরিস্থিতি দেখে মার্চ ২০২২ সাল পর্যন্ত এই স্কিম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভার্চুয়ালের মাধ্যমে এই সভাতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১৭ তারিখ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই সম্মেলন চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।
এছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুয়া ভন ডের লেইয়েন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, এছাড়াও ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবনহগ চিনের প্রেসিডেন্ট জি জিনপিংও এই আলোচনা সভাতে অংশ নেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এদিনের এই সভায় শিল্পপতিরাও যোগ দেন। করোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমেই এই সম্মেলন এই নিয়ে দুবার হতে চলল। আর সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বর্তমানের সঙ্গেই আগামী ২৫ বছরের টার্গেট নিয়ে নীতি বানাচ্ছে। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বলে বিশ্বের মঞ্চে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরতার রাস্তায় এগিয়ে যাচ্ছে ভারত। আর এতে শুধু প্রক্রিয়াকে সহজ করাটাই লক্ষ্য নয়, বিনিয়োগ এবং প্রোডাকশনের ক্ষেত্রটিও সরকার নজর রাখছে বলে জানান প্রধানমন্ত্রী। আর সেদিকে নজর রেখেই আজ ১৪টি সেক্টরে ২৬ বিলিয়ন ডলারের প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিম লাঘু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বিশ্বের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কীভাবে ভারত করোনার কঠিন সময়ে 'One Earth, One Health' ভিজনে এগিয়ে চলেছে। অন্যদেশকে ওষুধ পাঠিয়ে, ভ্যাকসিন পাঠিয়ে এবং কোটি মানুষের জীবন বাঁচাতে কাজ করছে ভারত। আজ ভারত বিশ্বের তৃতীয় নম্বর সবথেকে বড় pharma producer বলেও দাবি প্রধানমন্ত্রীর।
অন্যদিকে এদিনের এই আলোচনা সভা থেকে বিশ্বকে ভারতের বিনিয়োগের জন্যে আহ্বান জানান। মোদী বলেন, ভারতে বিনিয়োগের জন্যে এটাই সঠিক সময়। ভারতীয়দের মধ্যে উদ্যোগপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সহজেই নতুন টেকনোলজি শিখতে পারে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications