আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ লক্ষের গণ্ডি, শেষ ১৩ দিনের সংক্রমণে নয়া ‘বিশ্ব রেকর্ড’ করল ভারত
বিশ্বে ইতিমধ্যে নোভেল করোনা ভাইরাসের হানায় আক্রান্ত প্রায় ২ কোটি ৬৭ লক্ষ মানুষ। তালিকায় ক্রমশ উপরের দিকে উঠে আসা ভারতেও হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ লক্ষের সীমারেখা। পাশাপাশি আতঙ্কের বিষয় এই যে, মাত্র ১৩ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১০ লক্ষ। গত ২৪ ঘন্টায় পুনরায় রেকর্ড সংক্রমণে জেরবার গোটা স্বাস্থ্য ব্যবস্থাই।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৭,৮০০ জন
গোটা বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরেই ৪০ লক্ষ আক্রান্ত নিয়ে ধুঁকছে ভারত। শুরুর দিকে ১ থেকে ১০ লক্ষের সংক্রমণে পৌঁছাতে ভারতের সময় লেগেছিল সর্বোচ্চ, প্রায় ১৬৮ দিন। কিন্তু এখন তা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই। করোনার এই করাল থাবায় কার্যত দিশেহারা গবেষকমহল।

ভারতে সেরে উঠেছেন ৩১ লক্ষ মানুষ
এদিকে কোভিড প্রতিষেধক ঘিরে এই চরম বিভ্রান্তি ও ধোঁয়াশার মাঝেও হাল ধরেছেন চিকিৎসকরা। ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন প্রায় ৩১ লক্ষ ৭ হাজার মানুষ। ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৮,৪৬,৩২১ জন। আশার কথা এই যে, ভারতে এখনও পর্যন্ত ৪,৭৭,৩৮,৪৯১টি করোনা টেস্ট হয়েছে। ফলত বিশেষজ্ঞদের মতে, টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বেই।

ভারতে ১০ লক্ষ থেকে ৪০ লক্ষ আক্রান্ত ৫০ দিনে
ব্রাজিল ও আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ থেকে ৪০ লক্ষে পৌঁছাতে সময় নিয়েছিল যথাক্রমে ৭৫ ও ৮৬ দিন। একইভাবে ভারতের সময় লেগেছে মাত্র ৫০ দিন। ফলত ভারতকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকরা। বিশ্বের মধ্যে দ্রুততম হিসেবে নজির গড়েছে ভারত, প্রায় ১০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন গত ১৩ দিনে।

মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ভারত
এর আগে ভারত ও আমেরিকা, দুই দেশেই ১০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলেন মাত্র ১৬ দিনে। সেই রেকর্ড ভেঙেছে ভারত। কিন্তু আক্রান্তের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে ভারত। আক্রান্তের তালিকায় প্রথম তিন দেশের মধ্যে সর্বনিম্ন মৃত্যুহার ভারতেরই। আমেরিকায় ইতিমধ্যে মারা গেছেন প্রায় ১,৯২,১১১ জন মানুষ, ব্রাজিলে সংখ্যাটা প্রায় ১,২৫,৫৮৪ জন। ভারতে এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬৯,৬৩৫ জন।












Click it and Unblock the Notifications