জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণেই উত্থান-পতন! চিনকে সরিয়ে শীর্ষে অবস্থান ভারতের
ভারত ও চিন হল বিশ্বের সবথেকে জনবহুল দুই দেশ। এতদিন চিন ছিল সবথেকে জনবহুল। আর ভারত ছিল দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু এবার তা উল্টে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণেই এই উত্থান-পতন! চিনকে সরিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত।
চিন ও ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। এই অবস্থায় উভয় দেশই জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে হাঁটে। সেইমতো পদক্ষেপ নিয়ে কাজ শুরু হয়। এই কাজে ভারেতর থেকে চিন অগ্রগণ্য। চিনেক জন্যসংখ্যা অপেক্ষাকৃত দ্রুতগতিতে কমেছে।, তার ফলে ভারতের থেকে জনসংখ্যায় নীচে নেমেছে চিন।

বর্তমানে দুই এশিয়ান জায়ান্টের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনা করতে গিয়ে দেখা যায় ভারতের থেকে চিনে অনেক দ্রুত গতিতে কমছে জনসংখ্যা। গত বছর, চিনের জনসংখ্যা ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছিল। এটিকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে চিহ্নিত করা হয়।
ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি ২০১১ সাল থেকে গড় ১.২ শতাংশ হয়েছে, যা আগের ১০ বছরে ১.৭ শতাংশ ছিল সরকারি তথ্য অনুসারে। কিন্তু কঠোর সরকারি নীতির কারণে চিন আরো দ্রুত গতিতে কমিয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার। চিনে গত বছর প্রায় ৮ লক্ষ ৫০ হাজার জনসংখ্যা কমে। ১৯৬১ সাল থেকে এই প্রথম এত হারে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।

১৯৮৩ সালে চিনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১ শতাংশ। তার আগে ১০৭৩ সালে এই হার ছিল ২ শতাংশ। অর্থার ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার অর্ধেক কমেছে প্রায়। বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকারের উপর চাপ সৃষ্টি করে এই লক্ষ্য অর্জন করেছে চিন।
চিন এই লক্ষ্য অর্জনের জন্য দেরিতে বিয়ে। এক সন্তান নিতে বাধ্য করার উপর জোরজবরদস্তি করেছে। তার ফলেই এত দ্রুত নিয়ন্ত্রণ হয়েছে জনসংখ্যা। ভারত মানবাধিকারের উপর সেভাবে চাপ সৃষ্টি করেনি। ফলে চিনের মতো সাফল্য পায়নি জনসংখ্যা নিয়ন্ত্রণে।

ভারতে গত দশকের দ্বিতীয়ার্ধে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামুলকভাবে বেশি ছিল। ১৯৫২ সালে পরিবার পরিকল্পনা চালু করেছিল ভারত। ১৯৭৬ সালে তা কার্যকর করে তারা। ভারত যখন সবে জনসংখ্যা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে, চিন তখন পুরোদমে জনসংখ্যা নিয়ন্ত্রণ শুরু করে দিয়েছে।
ভারত পরিবার পরিকল্পনা শুরু করার পর বর্তমান শতকে জনসংখ্যা বৃদ্ধির হার নেমে আসে ২.১ শতাংশে। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে মনে করে বিশেষজ্ঞরা। দেশে মৃত্যুহার কমেছে, বেড়েছে গড় বয়স ও আয়। তাই জনসংখ্যার আরও নিয়ন্ত্রণ না হলে জনসংখ্যা বৃদ্ধির হার সঠিক মাত্রায় কমবে না।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications