সবচেয়ে ভুতুড়ে ১০ রেলওয়ে স্টেশন! নেপথ্যে লুকিয়ে রয়েছে যেসব ভৌতিক কাহিনি
সবচেয়ে ভুতুড়ে ১০ রেলওয়ে স্টেশন! নেপথ্যে লুকিয়ে রয়েছে যেসব ভৌতিক কাহিনি
রেলওয়ে স্টেশনগুলি নিয়ে ভূতের গল্পের শেষ নেই। শুধু গল্প বললে যেন খুব ছোট করে দেখানো হয়, এখন সেইসব ভৌতিক কাহিনি যে মিথ হয়ে গিয়েছে। ভারতেই রয়েছে এমন অনেক স্টেশন, যেখানে ভূত তাণ্ডব নৃত্য করে রাত নামলেই। এমনই ১০টি ভুতুড়ে রেলওয়ে স্টেশনের কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। ভারতে প্রচুর অস্বাভাবিক জায়গার মধ্যে এই ১০ স্টেশনও বেশ রোমহর্ষক।

বারোগ স্টেশন, সিমলা
সিমলার বারোগ স্টেশন। এই স্টেশনে কলোনেল বারোগের আত্মা বিরাজ করে বলে শোনা যায়। ইংরেজ রেলওয়ে ইঞ্জিনিয়ার কলোনেল বারোগ একটি পাহাড়ের মধ্যে কাঠামোর তৈরির বরাত নিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট ত্রুটির কারণে তিনি এই অ্যাসাইনমেন্টে ব্যর্থ হন। তারপর শ্রমিকদের সামনে উপহাসের পাত্র হয়ে নিজেকে গুলি করে শেষ করে দিয়েছিলেন তিনি। বর্তমানে, বলা হয় যে তাঁর আত্মা এখনও স্টেশন এবং প্লাটফর্মের চারপাশে ঘুরে বেড়ায়।

চিত্তুর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশের চিত্তুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে রয়েছে সিআরপিএফ জওয়ানের আত্মা। কথিত আছে, তিনি নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে যাওয়ার সময় রেলকর্মীর দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন৷ হরি সিং নামে ওই সিআরপিএফ জওয়ান ২০১৩ সালে নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে আরপিএফ এবং কয়েকজন টিটিই দ্বারা লাঞ্ছিত ও প্রহৃত হন। হরি গুরুতর আহত হয়েছিলেন সেই ঘটনায়। চিকিৎসা ক্লিনিকে ঘটনার ১০ দিন পর তাঁর মৃত্যু হয়। তারপর থেকে তাঁর আত্মা ওই রেলওয়ে স্টেশনে থাকেন বলে প্রচার।

মুলুন্ড রেলওয়ে স্টেশন, মুম্বই
মুম্বইয়ের মুলুন্ড রেলওয়ে স্টেশন। এই স্টেশন সংলগ্ন ট্র্যাক অতিক্রম করার সময় বা কোনও দুর্ঘটনায় যে ব্যক্তিরা মারা গিয়েছেন, তাঁদের প্রত্যেকের আত্মাই স্টেশনে রয়েছেন বলে মনে করেন স্থানীয়রা। রাত নামলেই তাঁরা বাসা বাঁধে। রেললাইন ট্র্যাক বা প্লাটফর্মে তাদের দেখা গিয়েছে বহুবার, এমনটাই দাবি। ভ্রমণকারী এবং স্থানীয় লোকেরা প্রায়শই সন্ধ্যার সময় চিৎকার এবং কান্নার শব্দ শুনতে পান।

এমজি রোড মেট্রো স্টেশন, গুরগাঁও
গুরগাঁওয়ের এমজি রোড মেট্রো স্টেশনে এক মহিলার আত্মা রয়েছে। বহু বছর আগে একটি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। ভ্রমণকারীরা প্রায়শই এই স্টেশনে অস্বাভাবিক শব্দ শুনতে পান। কেউ যেন বিড়বিড় করতে থাকেন। মনে করা হয়, এই স্টেশনটিতে ওই মহিলার আত্মা ভীতি ছড়ায়। যিনি কয়েক বছর আগে এখানে একটি দুর্ঘটনায় মারা যান। বহু মানুষ তাঁকে সাদা শাড়ি পরে স্টেশনে ঘুরে বেড়াতে দেখেছেন।

লুধিয়ানা রেলওয়ে স্টেশন, পাঞ্জাব
পাঞ্জাবের লুধিয়ানা রেল স্টেশনে একজন প্রাক্তন আধিকারিকের আত্মা এখনও রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়। সুভাষ নামে একজন পূর্ববর্তী কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমের আধিকারিক ২০০৪ সালে এই স্টেশনে আত্মহত্যা করেছিলেন। এখনও তিনি এই স্টেশনে ঘন ঘন আসেন। স্থানীয়রা বলেন, সুভাষ তার কার্যকলাপকে ভালবাসত। তাই তাঁর মৃত্যুর পরেও তাঁর আত্মা রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়, যেখানে তিনি আগে কাজ করতেন।

ডম্বিভলি রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্র
মহারাষ্ট্রের ডম্বিভলি রেলওয়ে স্টেশনে একজন মহিলার আত্মা ঘুরে বেড়ায় বলে শোনা যায়। ওই মহিলা বিশ্বাস করেন ট্রেন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা তাঁর আর শেষ হয়নি। ট্রেন স্টেশনে প্লাটফর্ম স্পর্শ করার আগেই তাঁর অপমৃত্যু হয়েছিল। অনেকে যাত্রী আজও তাঁর উপস্থিতি অনুভব করেন। কেউ কেউ অতিরিক্ত ভীতির সম্মুখীন হন যে, তারা যেন অস্পষ্ট কিছুর নৈকট্য অনুভব করেছে।

নৈনি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের নৈনি রেলওয়ে স্টেশনটিতে ভূতের আড্ডা বসে। যে সমস্ত মানুষ ওই রেলওয়ে স্টেশন সংলগ্ন নৈনি জেলে প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মারা রয়েছেন রেলওয়ে স্টেশনে। স্টেশনে তাঁরা বাস করেন। তবে এঁরা কোনও ক্ষতি করে না। আত্মাগুলি নিজেরা আড্ডায় মাতে। স্থানীয় লোকেরা বা যাত্রীরা তাঁদের উপস্থিতি অনুভব করেন।

দ্বারকা সেক্টর ৯ মেট্রো স্টেশন, দিল্লি
দিল্লির দ্বারকা সেক্টর ৯ মেট্রো স্টেশনটি একজন মহিলা আত্মা দ্বারা ভুতুড়ে বলে বিবেচিত হয়। এই মহিলা ট্রেনের পিছনে তাড়া করেন। এই মেট্রো স্টেশনে সাদা পোশাক পরা একজন মহিলার আত্মা ঘুরে বেড়ান। ট্রেনের পিছনে ধাওয়া করেন। কিছু প্রত্যক্ষদর্শী তাঁদের প্রবেশপথে অস্বাভাবিক শুনেছেন বলেও জানান। অনেক যাত্রীকে আবার চড় মেরেও চলে যায় ওই আত্না। এমন কথাও শোনা যায়।

বেগুনকোদর স্টেশন, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের বেগুনকোদর স্টেশনে এক মহিলা আজও ট্রেনের পিছু পিছু ছুটছেন। এমনই বিশ্বাস মানুষের। অনেকেই এমন দৃশ্য দেখেছেন। তারপরই পুরুলিয়ার রেলওয়ে স্টেশনটিতে ট্রেন থামা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ৪২ বছর পর ট্রেন থামা শুরু হলেও হলেও সন্ধ্যার পর কোনও ট্রেন দাঁড়ায় না, কোনও যাত্রী স্টেশনমুখোও হন না।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আশেপাশের স্টেশনে ট্রেনে কাটা হয়ে মৃত ব্যাক্তিদের আত্মা জড়ো হয় বলে শোনা যায়। রাত বাড়ার পর ভূতেদের আড্ডা বসে ওই স্টেশনে। এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় শেষ মেট্রোটি থামে না এই স্টেশনে। যাত্রীরা অনেকেই এমন দৃশ্য দেখেছেন বলেও শোনা যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications