করোনার গুঁতোয় খাদের কিনারে জিডিপি! ২০২১-এ কি ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি?
চলতি অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির হার হ্রাস পেতে চলেছে ৫.৩ শতাংশ। এর জেরে ভারতের ইতিহাসে সর্বকালীন তলানিতে গিয়ে ঠেকতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। এমনই আশঙ্কাবাণী প্রকাশ করল ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ। ২০২০-২১ অর্থবর্ষে প্রতিটি ত্রৈমাসিকেই দেশের অর্থনীতির বেহা অবস্থা হতে চলেছে বলে জানানো হয় রিপোর্টে।

প্রবৃদ্ধি হার নেমে যায় ৩.১ শতাংশে
২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের প্রবৃদ্ধি হার নেমে যায় ৩.১ শতাংশে। পুরো ২০১৯-২০ অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এর জেরে নেমে দাঁড়ায় ৪.১ শতাংশে। আগে মনে করা হচ্ছিল এই হার থাকবে ৪.৭ শতাংশে। তবে করোনার জেরে ১১ বছরে সব থেকে নিচে নেমে গেল দেশের প্রবৃদ্ধির হার।

২০১৮-১৯ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি
প্রসঙ্গত, গত ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। ২০২০ অর্থবর্ষের প্রথম থেকেই জিডিপিতে মন্দা দেখা দেয়। অর্থবর্ষের শেষপ্রান্তে এসে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব পড়ে। সেটাও মার্চ মাসের শেষের কয়েকটি দিন।

গতবছরের ত্রৈমাসিকে তলানিতে ঠেকে অর্থনীতি
২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ঠেকেছে ৩.১ শতাংশে। যেখানে তার আগের ডিসেম্বর ত্রৈমাসিকে ছিল ৪.৭ শতাংশ। অন্য দিকে গ্রস ভ্যালু অ্যাডেড টার্মেও ভারতীয় অর্থনীতি মার্চ ত্রৈমাসিকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ডিসেম্বরে ছিল ৪.৫ শতাংশ।

সমীক্ষায় আশঙ্কা প্রকাশ
সম্প্রতি অর্থনৈতিক সমীক্ষকরা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ২০২০ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ২.১ শতাংশে ঠেকতে পারে। রয়টার্সের একটি সমীক্ষা ৫২ জন অর্থনীতিবিদের মতামতের ভিত্তিতে জানিয়েছে, জিডিপি বৃদ্ধির হার ঠেকতে পারে ২.১ শতাংশে।












Click it and Unblock the Notifications