জীবন বদলাতে তিন-চার মাসের মধ্যেই দেশে 5G! কলকাতায় এই সুবিধা পাওয়া যাবে?
ভারতের মাটিতে দ্রুত 5G নেটওয়ার্ক চালু করতে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর অর্থাৎ ২০২২ সালেই দেশে লঞ্চ করবে 5G নেটওয়ার্ক। ভারতে বেশ কয়েকটি মোবাইল প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই 5G স্মার্টফোন
ভারতের মাটিতে দ্রুত 5G নেটওয়ার্ক চালু করতে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর অর্থাৎ ২০২২ সালেই দেশে লঞ্চ করবে 5G নেটওয়ার্ক। ভারতে বেশ কয়েকটি মোবাইল প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই 5G স্মার্টফোন নিয়ে এসেছে।
তবে যতক্ষণ না পর্যন্ত 5G নেটওয়ার্ক ভারতের বাজারে আসছে সেই ফোন কেনার কোনও মানেই হয় না। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন, টেলিকম মন্ত্রক কাজ করছে এই বিষয়ে। সবকিছু ঠিক থাকলে অগস্ট-সেপ্টেম্বর মাসেই দেশে পুরোদমে 5G নেটওয়ার্ক কাজ করা শুরু করে দেবে।

১৩টি শহরে এই 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে
প্রাথমিকভাবে খবর প্রাথমিক ভাবে দেশের ১৩টি শহরে এই 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে। গত কয়েকদিন আগে Department of Telecommunication (DoT)-এর এই বিষয়ে বিস্তারিত একটি তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রাথমিক ভাবে অহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চন্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরবাদ, জামনগর, কলকাতা, চেন্নাই, লখনউ, পুনে, দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরে 5G নেটওয়ার্ক সার্ভিস পাওয়া যাবে।

তিন সংস্থার টেস্টিং সাইট-
তবে দেশে কোন সংস্থা সবথেকে আগে ব্যবসায়িক ভাবে 5G পরিষেবা দেবে সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে দেশের অন্যতম প্রধান টেলিকম সংস্থা যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া সবার আগে দেশে 5G নেটওয়ার্ক পরিষেবা নিয়ে আসবে। তিন সংস্থাই প্রথম থেকে এই সমস্ত শহরে তাদের টেস্টিং সাইট তৈরি করেছে। এয়ারটেল গুরুগ্রামে ইতিমধ্যে 5G নেটওয়ার্ক টেস্টিংও করেছে। সংস্থা বলছে 5G নেটওয়ার্ক পরিষেবা পুরোদমে চালু হলে জীবন বদলে যাবে একেবারে।

জীবন বদলে দেবে
5G নেটওয়ার্ক পুরোদমে চালু হলে জীবন বদলে দেবে। বিশেষ করে কয়েকটি ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, 5G নেটওয়ার্ক চালু হলে নাকি অনলাইনে জিনিস কেনাকাটার মজাটাই বদলে যাবে। রিটেলাররা অনেক কিছু বদল আনতে পারবে। এমনকি ক্রেতারা দোকানে না গিয়ে ভার্চুয়ালি কাপড়-জামা ট্রাই করতে পারবে। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবাতে আমূল পরিবর্তন দেখা যাবে। ডাক্তাররা প্রন্তত এলাকায় হাইস্পিড এই ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই চিকিৎসা সাহায্য দিতে পারবেন ভার্চুয়ালি।

বদলে যাবে ভিডিও দেখার অভিজ্ঞতাও
বিশেষজ্ঞরা বলছেন 5G নেটওয়ার্ক ভিডিও দেখার অভিজ্ঞতা বদলে দেবে। এখন মানুষ বাড়িতে বসেই ওটিটি প্লার্টফর্ম কিংবা ইউটিউবে ভিডিও দেখেন। কিন্তু বাফারিং একটা বড় সমস্যা। কিন্তু 5G নেটওয়ার্কে এই সমস্যা থাকবে না। ৪জি'র তুলনায় নাকি ১০০ গুন স্পিড 5G নেটওয়ার্কে। মুহূর্তে'র মধ্যে ডাউনলোড হবে ভিডিও-গান। এছাড়াও ড্রোন কিংবা ড্রাইভারলেস গাড়ি চালানোর ক্ষেত্রেও 5G নেটওয়ার্ক পরিবর্তন নিয়ে আসবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications