Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোট পর্বের মাঝেই দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষের মাইলস্টোন পার করল, মৃতের সংখ্যাও উদ্বেগজনক

পশ্চিমবঙ্গে এখনও ৪ দফা ভোচ পর্ব বাকি। উত্তরপ্রদেশে আজ সকাল থেকে পঞ্চায়েত ভোটের লাইনে তুমুল ভিড়। এরই মাঝে ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়ে গেল। অতিমারী শুরু পর্ব থেকে ধরলে, এই অঙ্ক এখনও পর্যন্ত ভারতের বুকে রেকর্ড। কার্যত বিভীষিকা ছড়িয়ে দিয়েছে আজকের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

পয়লা বৈশাখের সকালে দুঃসংবাদ

পয়লা বৈশাখের সকালে দুঃসংবাদ

বাঙালি আজ মত্ত বৈশাখের প্রথম দিনে নতুন বছরকে স্বাগত জানাতে। করোনার জেরে এদিন সকালেই মিলেছে সমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর করোনায় মৃত্যুর খবর। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় হয়েছে ২,০০৭৩৯ জন।

 মৃত্যুর সংখ্যা ভয়াবহ দেশে

মৃত্যুর সংখ্যা ভয়াবহ দেশে

এদিকে, দৈনিক আক্রান্তের সংখ্যা যখন দেশে ২ লাখ ছাড়িয়ে গিয়েছে। তখনই দেশে মৃতের সংখ্যা একদিনে হাজার ছাড়াতে দেখা গেল। করোনার জেরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৩৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন।

 কবে মিটবে করোনার প্রকোপ?

কবে মিটবে করোনার প্রকোপ?

প্রসঙ্গত, করোনার জেরে প্রবলহারে উদ্বেগজনক পরিস্থিতি দেশে। সকলের সামনেই প্রশ্ন যে কবে মিচবে এমন প্রকোপ? কবে নামবে দেশের করোনা গ্রাফ। বহু বিশেষজ্ঞের দাবি, এখন থেকে দেশ সতর্ক হলে মে মাসের শেষের দিকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে পারে। উল্লেখ্য, গতকালের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মহারাষ্ট্রে কোভিড বিধি কড়া হতেই সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে। কমেছে মৃতের সংখ্যাও।

 দেশের করোনা গ্রাফ

দেশের করোনা গ্রাফ

দেশে করোনা আক্রান্তের তালিকায় মোট আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। মোট সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ১২৪২৯৫৬৪ জন। দেশে মোট অ্যাক্টিভ কেস ১৪৭১৮৭৭ জন। মৃতের সংখ্যা মোট ১৭৩১২৩ জন।

 ভ্যাকসিনেশন

ভ্যাকসিনেশন

দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন। গত ১৬ জানুয়ারি থেকে তা শুরু হয়েছে। এদিকে, ১১,৪৪,৯৩,২৩৮ জন এদেশে ভ্যাকসিন এখনও পর্যন্ত পেয়েছেন। তবে মহারাষ্ট্র সহ বহু রাজ্যের দাবি, সেখানে ভ্যাকসিনের কমতি রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সেই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন মহারাষ্ট্র কোভিড টাস্ক ফোর্সের প্রতিনিধিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+