Arvind Kejriwal: অভ্যন্তরীণ বিষয়! কেজরিওয়ালকে নিয়ে মন্তব্যে জার্মান রাষ্ট্রদূতকে কড়া বার্তা ভারতের
Arvind Kejriwal: নির্বাচনের আবহে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! আবগারী মামলায় গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে নির্দেশে বর্তমানে তদন্তকারী সংস্থার হেফাজতে মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই বিতর্কিত মন্তব্য জার্মান রাষ্ট্রদূতের।
আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। ইতিমধ্যে এহেন মন্তব্যের তীব্র বিরোধীতা জানিয়েছে ভারত (India)। একই সঙ্গে কড়া জবাবও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারের পরেই এই বিষয়ে কথা বলেন ভারতে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার।

বলেন, গণতান্ত্রিক দেশ ভারত। ফলে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিষয়ে যেন নিরপেক্ষ তদন্ত করা হয়, সেই আশা রাখছে জার্মান বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত পাওয়ার অধিকার অরবিন্দ কেজরিওয়াল রাখেন। এমনকি বিচারের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি এবং বিচারব্যবস্থার স্বাধীনতার উল্লেখ করেন ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এহেন মন্তব্যের পরেই জার্মান রাষ্ট্রদূতকে তলব করে ভারতের বিদেশমন্ত্রক। সেই মতো মন্ত্রকেও আসেন তিনি। যেখানে তাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলারের মন্তব্যের তীব্র বিরোধ জানায় ভারত। পুরো ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। অযথা হস্তক্ষেপ ভারত কোনও ভাবেই ভালো ভাবে নিচ্ছে না বলেও জার্মান রাষ্ট্রদূতকে বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে জার্মানির সম্পর্ক যথেষ্ট গভীর। এই অবস্থায় এহেন মন্তব্য ভারত এবং জার্মানির কূটনৈতিক স্তরে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
অন্যদিক বলে রাখা প্রয়োজন, আবগারী নীতিতে পরিবর্তন এনে একাধিক ব্যক্তিকে সুবিধা পাওয়া দেওয়ার অভিযোগ। আর তা হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। আর এহেন কেলেঙ্কারির কিংপিন নাকি কেজরিওয়ালই (Arvind Kejriwal) । আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে আরও জেরা করতে চায় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে সাত দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল। যদিও এক বার্তায় দিল্লির মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কোন জেল তাঁকে আটকে রাখতে পারবে না বলেও বার্তায় জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের -
এলপিজি সরবরাহ ব্যাহত! কুইক-কমার্স থেকে মুহূর্তে উধাও ইন্ডাকশন কুকটপ, কী অবস্থা বাজারের? -
লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্রাবিড়, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি শুভমানকে -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
ইরান সংঘাতে বিপুল ব্যয়, ছয় দিনেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকার বেশি -
এলপিজির কালোবাজারি রুখতে কঠোর অভিযান শুরু কলকাতা পুলিশের, চলছে নজরদারি -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের












Click it and Unblock the Notifications