ভারত-পাকিস্তান অশান্তির মধ্যেই বড় ভুল বাংলার বিএসএফ জওয়ানের! আটক পাক সেনার হাতে, হুলস্থূল সীমান্ত
India-Pakistan Border: পহেলগাঁও হামলার মধ্যেই চাঞ্চল্যকর মোড়! পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক সীমা সুরক্ষা বল অর্থাৎ BSF এর এক জওয়ান। ভুল করে ওই জওয়ান সীমান্তের ওপারে চলে যায় বলে দাবি। আর এরপরেই পাক সেনা তাঁকে আটক করে বলে খবর। ইতিমধ্যে যদিও ওই বিএসএফ জওয়ানকে ফেরানোর তোরজোর শুরু করেছে ভারতীয় সেনা। যা খবর, খুব শীঘ্রই পাক রেঞ্জার্সের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ে বসতে পারে বিএসএফ শীর্ষ আধিকারিকরা।
জানা যাচ্ছে, ওই বিএসএফ জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর জেলার ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) ছিলেন। আন্তজাতিক সীমান্তে প্রত্যেকদিন কৃষকরা ফসল কাটতে যান। সেই মতো বুধবারও শূন্য রেখায় ফসল কাটতে চান কৃষকরা। সেই সময় ওই বিএসএফ জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুরো নজরদারির কাজ করছিলেন। সেই সময় ভুল করেই ওই জওয়ান পাকিস্তানের দিকে চলে যায় বলে অভিযোগ। আর তা হতেই সীমান্তের ওপারে নিরাপত্তার দায়িত্বে থাকা পাক রেঞ্জার্সের জওয়ানরা আটক করে।

জানা গিয়েছে, আটক জওয়ানের হাতিয়ার কেড়ে নিয়েছে পাক সেনা। এই ঘটনার খবর শীর্ষ পর্যায়ে পৌঁছানো মাত্র চরম ব্যস্ততা শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের শীর্ষ আধিকারিকরা। কীভাবে এবং কেন ঘটনা তা খতিয়ে দেখার পাশাপাশি আটক বিএসএফ জওয়ানকে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে।
India-Pakistan Border: শুরু ফ্ল্যাগ মিটিং
জানা যাচ্ছে এই ঘটনার পরেই পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে যোগাযোগ করেছে বিএসএফ। ইতিমধ্যে কয়েক দফায় ফ্ল্যাগ মিটিংও শুরু হয়েছে। কিন্তু প্রথম দফায় বৈঠক ভেস্তে গিয়েছে বলে খবর। ফের একবার বিএসএফ আধিকারিকরা ফ্ল্যাগ মিটিং\য়ের জন্য বার্তা দিয়েছেন বলে খবর।
যদিও এই বিষয়ে সরকারি ভাবে কেন্দ্রীয় সুরক্ষা এজেন্সি এখনও পর্যন্ত কোনও সরকারি ভাবে বার্তা দেয়নি বলেই খবর।অন্যদিকে জানা যাচ্ছে, যে বিএসএফ জওয়ান পাক বাহিনীর হাতে আটক হয়েছে তাঁর বাড়ি হুগলি। স্বভাবতই সেখানে এই খবর পৌঁছানো মাত্র উদ্বেগে পরিবার।
বলে রাখা প্রয়োজন, পহেলগাঁও'য়ের ঘটনার পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যে একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে। সিদ্ধু জল চুক্তি সহ একাধিক কুটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা পাকিস্তানও একাধিক পদক্ষেপ নিয়েছে। ক্রমশ চড়ছে পারদ। এর মধ্যেই বাংলার এই বিএসএফ জওয়ান পাক সেনার হাতে আটক হতেই উত্তেজনা বাড়ছে। যা খবর, স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের তরফেও পুরো বিষয়টি দেখা হচ্ছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications