Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Apps Banned: জাতীয় নিরাপত্তার স্বার্থে ১১৯টি অ্যাপ নিষিদ্ধ কেন্দ্রের! অধিকাংশেরই চিন ও হংকং যোগ

Apps Banned: দেশের জাতীয় সুরক্ষার (National Security) স্বার্থে বহু অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে গুগল প্লে স্টোর থেকে ১১৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ভিডিও অথবা ভয়েস চ্যাটিং অ্যাপ অ্যাপগুলির সিংহভাগেরই চিন ও হংকং যোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

এখনও পর্যন্ত ১৫টি অ্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। বাকিগুলিও ধীরে ধীরে বন্ধ হবে বলে জানা গিয়েছে। চিন (China) ও হংকং (Hong Kong) ছাড়াও সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ারও অ্যাপ রয়েছে ওই তালিকায়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ওই নির্দেশিকা জারি করা হয়েছে।

app

মূলত দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সঙ্গে আপোস না করতে এবং ওই অ্যাপগুলির কন্টেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে ২০২০ সালে চিনা অ্যাপ টিকটক ও শেয়ার ইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।

জাতীয় নিরাপত্তার স্বার্থেই সেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০২০ সালের ২০ জুন প্রায় ১০০টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ২০২১ ও ২০২২ সালের কম সংখ্যায় চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, লুমেন ডেটাবেসের তথ্য তুলে ধরে ওই তালিকার কথা জানিয়েছিল গুগল। লুমেন ডেটাবেসে সরকারের বিভিন্ন নিষিদ্ধ অ্যাপের তালিকার ট্র্যাক রেকর্ড থাকে। গত ১৮ ফেব্রুয়ারি লুমেন ডেটাবেসে ওই তথ্য উল্লেখ করা হয়।

যদিও পরে লুমেন ডেটাবেসের থেকে সেই তালিকা মুছেও দেওয়া হয়। তবে এই অ্যাপগুলির নিষিদ্ধকরণ নিয়ে যে অর্ডার পাস হয়েছে, তাতে গোপনীয়তা (Confidential) বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের এক আধিকারিক।

অ্যাপগুলির মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ভিডিও চ্যাটিং অ্যাপ চিলচ্যাট, এছাড়াও ম্যাঙ্গোস্টার টিমের তৈরি গেমিং প্ল্যাটফর্ম। গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ তা ডাউনলোড করেছিলেন। গুগল প্লে স্টোরে ৪.১ রেটিংও রয়েছে ওই অ্যাপগুলির। চিনের ডেভেলপারদের তৈরি চাংঅ্যাপও রয়েছে ওই তালিকায়। অস্ট্রেলিয়ার তৈরি হানিক্যাম অ্যাপও রয়েছে নিষিদ্ধ অ্যাপের তালিকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+