১০ বছর বয়সী ধর্ষিতার গর্ভপাতের আবেদনে সম্মতি চিকিৎসক প্যানেলের
সৎ বাবার হাতে দিনের পর দিন ধর্ষিত হয়েছে ১০ বছরের মেয়েটি। পাঁচ মাস আগে গর্ভবতী হয় মেয়েটি। বাবাকে পুলিশ গ্রেফতার করলেও গর্ভপাতের অনুমতি চেয়ে মেয়েটি আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে।
রোহতক, ১৭ মে : সৎ বাবার হাতে দিনের পর দিন ধর্ষিত হয়েছে ১০ বছরের মেয়েটি। পাঁচ মাস আগে গর্ভবতী হয় মেয়েটি। বাবাকে পুলিশ গ্রেফতার করলেও গর্ভপাতের অনুমতি চেয়ে মেয়েটি আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সম্মতি জানিয়েছে ভারতীয় চিকিৎসকদের প্যানেল।
ভারতীয় আইন অনুযায়ী, ২০ সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি দেওয়া হয়না যতক্ষণ না চিকিৎসকরা নিশ্চিৎ করেন গর্ভপাতের জেরে মহিলার প্রাণের ঝুঁকি নেই।

ঘটনাটি হরিয়ানার রোহতকের। স্থানীয় আদালত পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স -এর চিকিৎসকদের প্যানেলের কাছে ১০ বছরের পীড়িতার আবেদন পাঠায়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে মেয়েটির গর্ভধারণের খবর প্রকাশ্যে আসে। মেয়েটির মা পরিচারিকা হিসাবে কাজ করেন। তাঁর সন্দেহ হয় মেয়ে গর্ভবতী। এরপরই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তখনই ধরা পড়ে গর্ভবতী। এরপর মেয়েটিকে জিজ্ঞাসা করা হলে সে জানায় মা বাড়িতে না থাকলে প্রায়ই বাবা তাকে ধর্ষণ করত। বাবার হুমকির ভয়ে কাউকে সে কিছু বলেনি।
এরপরই মেয়েটির মা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবং মেয়ের গর্ভপাতের জন্য আবেদন জানান মা। সোমবার এই নিয়ে বিস্তারিত আলোচনার পর মেয়েটির গর্ভপাতের সিদ্ধান্ত নেয় চিকিৎসক প্যানেল। খুব শীঘ্রই গর্ভপাতের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ভারতীয় পরিসংখ্যান বলছে প্রত্যেক ১৫৫ মিনিটে ১৬ বছরের কমবয়সী মেয়েদের ধর্ষণ হয়। প্রত্যেক ১৩ ঘন্টায় ১০ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষিত হতে হয়। ২০১৫ সালে ১০ হাজারের বেশি শিশুদের ধর্ষণের খবর পাওয়া গিয়েছে।
{promotion-urls}
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications