দেশে বাড়ছে সংক্রমণ, কমছে সুস্থতার হার, সংক্রমণে সপ্তমস্থানে বাংলা
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,১১, ১২, ২৪১ -তে। মৃত্যু হয়েছে ৯১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৭, ২৪৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪১ শতাংশ। স
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,১১, ১২, ২৪১ -তে। মৃত্যু হয়েছে ৯১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৭, ২৪৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪১ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০৭, ৯৮, ৯২১ জন।

ভারতে আক্রান্ত ১,১১, ১২, ২৪১
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১, ১২, ২৪১। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,২৮৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৮, ৩৫৮।

কমছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৭, ৯৮, ৯২১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২, ৪৬৪ জন। এদিন সকালে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭. ০৭ %-এ। মৃত্যুর হার ১.৪১%।

সংক্রমণ সব থেকে বেশি মহারাষ্ট্র, সপ্তম স্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র । আক্রান্তের সংখ্যা ৬,৩৯৭। সুস্থ হয়েছেন ৫, ৭৫৪ জন। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৭, ৬১৮। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫২, ১৮৪ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ৩০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১,৯৩৮। ২৪ ঘন্টায় সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩,৪৭৫ জন। তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব। ৬৩৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৩৯৪ জন। চতুর্থস্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৭৪ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫ জনের, সুস্থ হয়েছেন ৪৮২ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে গুজরাত। সেখানে ৪২৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৬০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। ষষ্ঠ স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩২৪ জন। সপ্তম স্থানে রয়েছে বাংলা। ১৯৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১২ জন। বাংলার পরেই রয়েছে দিল্লি। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে, কেরল রয়েছে পঞ্জাব, তৃতীয় স্থানে রয়েছে কেরল, চতুর্থস্থানে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু।

২৪ ঘন্টায় ৭, ৫৯, ২৮৩ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৭, ৫৯, ২৮৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১৪, ৯৯২, ০৩৯ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ৫৫০, ১৯৩ জনের। সুস্থ হয়েছেন ৯০, ৭০৯, ৮৮১ জন।












Click it and Unblock the Notifications