ভারত শান্তিপ্রিয় দেশ, তবে উস্কানি দিলে যোগ্য জবাব দিতে জানে, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর
ভারত শান্তিপ্রিয় দেশ, তবে উস্কানি দিলে যোগ্য জবাব দিতে জানে, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর
অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ পরিস্থিতি নিয়ে তিনি কেন কিছু বলছেন না এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ তবে কেউ উস্কানি দিলে বা খোঁচালে যোগ্য জবাব দিতে জানে। ভারতকে দুর্বল যেন মনে না করে চিন।

চিনকে বার্তা মোদীর
লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা বাহিনীর আগ্রাসনে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা। তার পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ। তবে কেউ উস্কালে বা খোঁচালে ভারত তার যোগ্য জবাব দিতে জানে। কাজেই চিন যেন মনে না করে ভারত চুপ করে বসে থাকবে। যথা সময়ে যথাযথ জবাব দেবে ভারত। এমনই হঁুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

জওয়ানরা মারতে মারতে মরেছে
লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনী চিনা সেনার কড়া মোকাবিলা করেছে। তারা এমনি এমনি প্রাণ দেয়নি। চিনা সেনাকে মারতে মারতে মরেছে। তাঁদের প্রাণ দান বৃথা যাবে না বলে এদিন দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় জওয়ানদের বলিদান মনে রাখবে দেশ। কোনওভাবে তা বৃথা যাবে না।

প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি
লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। তাঁর পরেও কেন একটি কথাও প্রধানমন্ত্রী বলছেন না এই নিয়ে সকালেই টুইট করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লিখেছিলেন লাদাখে কী ঘটেছে তা জানার অধিকার রয়েছে দেশবাসীর। তারপরেই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক চলাকালীন এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
লাদাখ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সেনা বাহিনীেক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সকালেই তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন িতনি। লাদাখে পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications