পরাধীনতা ঘুচিয়ে স্বাধীনতার জন্ম দিয়েছিলেন শহীদরা, দেশের কোন স্থানের সঙ্গে যোগ রয়েছে স্বাধীনতার
ব্রিটিশদের শাসন থেকে দেশকে রক্ষা করেছিলেন ভারতের বীর সন্তানরা। সেই শহীদরা আজও আমাদের মনের মণিকোঠায় গাঁথা রয়েছে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছিল দেশবাসী। মাঝে কেটে গেছে ৭৭ বছর অর্থাৎ চলতি বছর ৭৮ বছরের স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী।
ভারতের এমন অনেক জায়গা রয়েছে, যা স্বাধীনতার সময়ের অনেক গুরুত্বপূর্ণ জায়গা। যা হয়তো অনেকেরই কাছে অজানা। জানুন সেই অজানা জায়গাগুলি সম্পর্কে। সেই গৌরবময় স্থানগুলিকে এক নজরে দেখে নেওয়া যাক।

- ব্যারাকপুর
প্রথমেই আসি ব্যারাকপুরের কথায়। ১৮৫৭ সালে ব্যারাকপুর থেকে স্বাধীনতার প্রথম লড়াই শুরু হয়েছিল। সেই সময় হয়েছিল কিন্তু সিপাহী বিদ্রোহ। মঙ্গল পান্ডে তার সেনাপতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর এই যুদ্ধের সূচনা হয়েছিল ব্যারাকপুর থেকেই। তাই এই জায়গাটি ঐতিহাসিক স্থান। আপনি যদি ১৫ অগাস্ট ঘুরতে আসেন এখানে, তাহলে অবশ্যই মঙ্গল পান্ডে পার্ক ও গান্ধী মিউজিয়াম ঘুরতে যাবেন।
- ঝাঁসি
উত্তরপ্রদেশে অবস্থিত ঝাঁসি। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নাম অনুসারে এই জায়গাটি বিখ্যাত। এই জায়গাটি অত্যন্ত গৌরবময়। ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সেই সময়ে যুদ্ধ করতে গিয়ে ময়দানে মারা গিয়েছিলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা আজও ইতিহাসের পাতায় নাম লেখা রয়েছে। তাঁর অবদান আমাদের মনের মণিকোঠায় চিরকাল লেখা থাকবে। এখানে গেলে অবশ্যই ঝাঁসির দুর্গ, রানি মহল, সরকারি যাদুঘর, মিউজিয়াম গান্ধী মিউজিয়াম দেখতে একদমই ভুলবেন না।
- বোম্বে
বোম্বে যার বর্তমান নাম মুম্বই। যেটি মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বোম্বে একটি ভীষণ গুরুত্বপূর্ণ স্থান ছিল। এখানে অ্যালান অক্টোভিয়ান হিউম কংগ্রেস পার্টি সেসময় তৈরি হয়েছিল বলেও শোনা যায়। স্বাধীনতার অনেক স্মৃতি রয়েছে এখানে। যা আমাদের দেশকে আরও গর্বিত করে তোলে। যদি আপনি এখানে যান অবশ্যই গেট অফ ইন্ডিয়া দেখে আসবেন।
- কলকাতা
কলকাতার কথা না বললেই নয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম জুড়ে কলকাতা ভারতীয় জাতীয়তাবাদের মূল কেন্দ্রস্থল ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন হল প্রথম জাতীয়তাবাদী সংগঠন। যা কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসুর দ্বারাই তৈরি হয়েছিল। কলকাতার নেতাজি ভবন, টাউন হল, শহীদ মিনার, যাদুঘরে ঘুরতে একদমই ভুলবেন না।
- চম্পারণ
বিহারে অবস্থিত চম্পারণ। প্রথম মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এখান থেকেই। কারণ সেই সময় ব্রিটিশরা ভারতীয়দের কৃষকদের জোর করে নীল চাষ করাতে বাধ্য করেছিল। এখানে গেলে অবশ্যই আপনি বাল্মিকী নগর, বৃন্দাবন, অশোক স্তম্ভ ঘুরে দেখবেন।
- জালিয়ানওয়ালাবাগ
স্বাধীনতার কথা বললে প্রথমেই আমাদের জালিয়ানওয়ালাবাগের কথা মনে পরে। ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের গণহত্যার জন্য পরিচিত। এসময়ে নিরীহ মানুষের উপর ব্রিটিশরা অন্যায় ভাবে গুলি চালিয়েছিল। প্রায় ১৬৫০ রাউন্ড গুলি চালানো হয়। যে কারণে সেই সময় মারা গিয়েছিল ৩৭৯ জন। সেই সময় ১২০০ জন আহত হয়েছিলেন। এখানে গেলে ওয়াগা বর্ডার ঘুরে আসবেন।
- উত্তরপ্রদেশের চৌরিচৌরা
উত্তরপ্রদেশের চৌরিচৌরা জায়গাটির সঙ্গে স্বাধীনতার এক বিশেষ যোগ রয়েছে। এখানে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ সে সময়ে হত্যা করেছিলেন। আর যে কারণে রেগে উঠেছিল জনতা। তাঁরা ক্ষেপে গিয়ে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। যাতে মারা গিয়েছিলেন ২২ জন পুলিশ। এখানে গেলে শহীদ বন্ধু সিং স্মারক দেখে আসবেন।
- উত্তরপ্রদেশের কাকোরি
উত্তরপ্রদেশের কাকোরি জায়গাটির সঙ্গে স্বাধীনতা এক বিশেষ যোগ রয়েছে। ১৯২৫ সালের ৯ অগাস্ট ভারতীয় বিপ্লবী ব্রিটিশ সরকারের কোষাগার থেকে অর্থ বয়ে নিয়ে যাওয়া ট্রেন থেকে টাকা লুট হয়ে যায়। সে সময় ৮০০০ টাকা লুট হয়েছিল। আর এই ঘটনাটি ব্রিটিশ সরকারকে খুব নাড়া দিয়েছিল। আর সেই কারণেই এখানে গেলে অবশ্যই ভাংখন্ডশ্বর জায়গাটি দেখে আসবেন।
- লাহোর
পঞ্জাবে অবস্থিত লাহোর। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯২৯ সালে কংগ্রেস অধিবেশনের লাহোর অনুষ্ঠিত হয়েছিল। দেশের বীর সন্তান শহীদ ভগবত সিংকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল।
- গুজরাতের ডান্ডি
ডান্ডি মার্চ সম্পর্কে কমবেশি সকলেই জানেন। যা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। এই আন্দোলনটি কিন্তু শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। ভারতীয়দের উপর কর বৃদ্ধির কারণে গান্ধীজি ব্রিটিশদের সঙ্গে এই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। যা ডান্ডি মার্চ নামে পরিচিত। যদি আপনি চলতি বছর স্বাধীনতা দিবসে এখানে যান তাহলে অবশ্যই সবরমতি, সর্দার প্যাটেল মিউজিয়াম ঘুরে আসবেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications