Independence Day 2023: স্বাধীনতা দিবসের আগে দিল্লির এই জায়গাগুলিতে জারি ১৪৪ ধারা

আর মাত্র ৪ দিনের অপেক্ষা, তারপরেই ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। তার আগেই জোরকদমে প্রস্তুতি চলছে সব জায়গাতেই। প্রতি বছরের মতো এবারও লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই বিশেষ দিনের আগে থেকেই রাজধানী দিল্লির লালকেল্লা, রাজঘাট, আইটিও মতো বিশেষ জায়গাগুলির চারপাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাল কেল্লা, রাজঘাট, আইটিওর মতো জায়গাগুলিতে কোনও ধরনের জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। নিরাপত্তার কারণে দিল্লি পুলিশ ২২ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত দিল্লিতে প্যারাগ্লাইডার, ট্যাক্সি বন্ধ রেখেছে। হ্যাং-গ্লাইডার এবং হট-এয়ার বেলুনগুলির মতো বায়বীয় জিনিসও চালানোর অনুমতি নেই। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এই নির্দেশ জারি দিয়েছেন। স্বাধীনতা দিবসের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, যাতে এই দিনে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়।

Independence Day 2023

স্বাধীনতা দিবসের আগে অনুপ্রবেশ ও চোরাচালানকারী কাজ না হওয়ার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) ভারত-পাকিস্তান সীমান্তে ১১ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত সতর্ক থাকারও নিদেশ দিয়েছেন। বিএসএফদের সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখবে হবে। পুলিশ কিন্তু ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে।

সারা বছর সীমান্তে বিএসএফ নজর দেন, তবুও এই বিশেষ দিনগুলোতে সীমান্ত নিরাপত্তা বাহিনী থেকে আরও বেশি নজরদারিতে রাখতে হবে। এই বিশেষ দিনের জন্য প্রচুর পুলিশ বাড়ানো হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা আরও বাড়আনো হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও ১৫ অগাস্ট তেরঙার রঙে মেতে থাকতে দেখা যাবে ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+