New Parliament Inauguration: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান! যে ১৫ টি দল যোগ দেবে, একনজরে
New Parliament Inauguration: দেশের উনিশটি রাজনৈতিক দল বিবৃতি জারি করে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। অন্যদিকে বিজেপি-সহ এনডিএ ভুক্ত অধিকাংশ দলই ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে। এই দলগুলির সংখ্যা কমপক্ষে ১৫ বলেই জানা গিয়েছে।
বিজেপি ছাড়াও যেসব দল ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে, তারা হল, শিবসেনা (একনাথ শিন্ডে), এনপিপি, এনডিপিপি, এসকেএম, আরএলজেপি, আপনা দল (সোনেলাল), আরপিআই, তামিল মানিলা কংগ্রেস, এআইএডিএমকে, এজেএসইউ, এমএনএফ, ওয়াইএসআর কংগ্রেস, টিডিপি, শিরোমনি অকালি দল এবং বিজু জনতা দল।

এছাড়াও দেবনাথন যাদবের প্রতিষ্ঠিত তামিলনাড়ু ভিত্তিক আইএমকেএমকে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার কংগ্রেস, তৃণমূল ও বামদলগুলি-সহ ১৯ টি দলের তরৎফে এক যৌথ বিবৃতি প্রকাশ করে ২৮ মে-র নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন। কারণ হিসেবে তারা রাষ্ট্রপতিকে না দিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীকে দিয়ে করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

বিরোধী দলগুলির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি-সহ এনডিএ ভুক্ত দলগুলি। তাদের অভিযোগ, গত নয় বছরে এইসব দলের সিদ্ধান্ত বারে বারে সংসদীয় ব্যবস্থার প্রতি অসম্মান প্রদর্শন করেছে। অধিবেশনকে ব্যাহত করেছে। এছাড়াও তারা গুরুত্বপূর্ণ আইন পাশের সময় ওয়াকআউট করেছে।
এদিকে এদিন সকালে জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। পালাম বিমানবন্দরে তিনি বিরোধী দলগুলিতে কটাক্ষ করে্ছেন। পাশাপাশি তিনি ওই অনুষ্ঠানকে সিডনিতে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানের সৎঙ্গে তুলনা করেছেন।
সিডনির অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে যেমন হাজার হাজার ভারতীয় উপস্থিত ছিলেন, ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজই। এছাড়াও সেই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতারাও দেশের স্বার্থে একসঙ্গে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications