নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, তাজমহলে আগত পর্যটকের সংখ্যা কমলো প্রায় ৬০ শতাংশ
নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, তাজমহলে আগত পর্যটকের সংখ্যা কমলো প্রায় ৬০ শতাংশ
দেশজুড়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদের রেশ এবার পর্যটন শিল্পেও। ইতিমধ্যেই কয়েকদিন আগে কেরালায় নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ মিছিলে সামিল হওয়াতে এক নরওয়ের এক মহিলা পর্যটককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশের অভিবাসন দফতর।

এমতাবস্থায় বেশ কয়েকটি দেশ তাদের দেশের যে সমস্ত নাগরিক ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে যে পর্যটকেরা ভারতে রয়েছেন তাদের বেশ কিছু পরামর্শ দিয়েছে। সূত্রের খবর, দেশ জুড়ে নাগরিকত্ব সংকটের মধ্যেই তাজমহল দেখতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৬০ শতাংশ কমলো বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় প্রায় ২ লক্ষ দেশী ও আন্তর্জাতিক পর্যটক গত দুই সপ্তাহে তাজমহল ভ্রমণের পরিকল্পনা বাতিল বা স্থগিত করেছেন।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইজরায়েল, সিঙ্গাপুর এবং রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই ভারতকে এই মুহূর্তে একটি "বিপজ্জনক ভ্রমণের গন্তব্য" হিসাবে বিবেচনা করছে।
এই প্রসঙ্গে তাজমহলের নিকটবর্তী তথ্য যাচাইকারী এক পুলিশ পরিদর্শক দীনেশ কুমার সংবাদমাধ্যমে বলেন " গত বছরের তুলনায় চলতি বছরের ডিসেম্বরে তাজমহলে আগত পর্যটকের সংখ্যা প্রায় ৬০ শতাংশ কমে গেছে। পাশাপাশি তিনি এও বলেন, “ভারতীয় ও বিদেশী পর্যটকরা প্রায়শই আমাদের কন্ট্রোল রুম গুলিতে ফোন করে বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছেন। আমারা তাদের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিলেও এখনও অনেকেই ভ্রমণের বাতিলের সিদ্ধান্ত বদল করছেন না। ”












Click it and Unblock the Notifications