৪ কিলোমিটার ধরে বাঘের তাড়া খেলেন 'বিগ বি'!
মুম্বই, ৭ অক্টোবর : মুম্বইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশলান পার্কে ঘুরতে গিয়ে বাঘের তাড়া খেলেন বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। প্রায় চার কিলোমিটার রাস্তা ধরে তাঁকে ধাওয়া করে বাঘটি। তবে অক্ষতই রয়েছেন শাহেনশা।
ঘটনা হল, অমিতাভ বচ্চন মহারাষ্ট্রের বাঘেদের বাঁচাতে তৈরি প্রকল্পের অ্যাম্বাসডর হয়েছেন। সেই উপলক্ষ্য়ে সঞ্জয় গান্ধী ন্যাশলান পার্কে তিনি গিয়েছিলেন দুটি সাফারি বাসের উদ্বোধনে।
এই বাসে চেপেই অভয়ারণ্যের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকেরা। সেই বাসে চেপে অমিতাভ বচ্চন জঙ্গলে ঘোরার সময়েই একটি বাঘ পিছু নেয় বাসের। পরে বেশ কিছুটা ধাওয়া করার পরে সে জঙ্গলে ঢুকে যায়।
এই নিয়ে বিস্ময় প্রকাশ করে বক্তব্য জানিয়েছেন বিগ বি স্বয়ং। এমন অভিজ্ঞতা অনন্য বলেও জানিয়েছেন তিনি। নিচের স্লাইডে দেখে নিন, বিগ বি-কে বাঘ তাড়া করার দৃশ্য।

জঙ্গলে বিগ বি
সঞ্জয় গান্ধী ন্যাশলান পার্কে বাসের উদ্বোধনে বিগ বি।

বাঘমামা
এই বাঘেরই তাড়া খেতে হয়েছে বিগ বি-কে।

বাঘের মুখোমুখি বিগ বি
বাঘের তাড়া খেতে হয়েছে, একথা জানিয়েছেন বিগ বি স্বয়ং।

বাঘের ব্র্যান্ড অ্যাম্বাসডর
২০১০ সালে মহারাষ্ট্রে বাঘের সংখ্যা ছিল ১৬৯। ২০১৪ সালে তা বেড়ে হয় ১৯০। বনদপ্তরের উদ্যোগেই এমন সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications