ওবামার জন্য ভোজ, মাছের সরষে ঝাল থেকে গলৌটি কাবাব, শেষপাতে থাকছে মালপোয়া
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার জন্য যে নৈশভোজের আয়োজন করা হয়েছে, তা বলা যায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হওয়া সবচেয়ে বড় ভোজ অনুষ্ঠান। এই ধরণের অনুষ্ঠানে সাধারণত অতিথি তালিকা একশোতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু রবিবার রাতের এই ভোজে আমন্ত্রিত অতিথির সংখ্যা ২৫০।
বারাক ওবামা সম্পর্কে অন্যান্য কবর পড়তে ক্লিক করুন এখানে
ভোজের অতিথি তালিকাতেই যেখানে নবাবিয়ানা সেখানে ভোজের খাবারের তালিকা যে চোখ ধাঁধানো হবে তা কি আর আলাদা করে বলে দিতে হয়? খাবারের তালিকায় গলৌটি কাবাব, সুফিয়ানা ফিশ টিক্কা, ভেজ কাবাব, মাছ দিয়ে সরষের ঝাল, মটন রোগান যোস, চিকেন কোর্মা, ডাল রাইসিনা, কারি পকোরা, ছোলে মশালা, পাপড়, পোলাও, তন্দুরি রুটি, নান সহ ভারতীয় ঘরানার নানা জনপ্রিয় খাবারদাবার থাকছে। শেষপাতে মিষ্টিমুখের ব্যবস্থা থাকছে রাবড়ি আর মালপোয়ায়।

এদিনের প্রীতিভোজে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই, সঙ্গে থাকছেন তাঁর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুই দেশের কুটনীতিকরা, ওবামার সঙ্গে ভারত সফরে আসা গোটা প্রতিনিধি দল প্রমুখ।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, প্রতিভা পাটিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ, সংসদে বিরোধী দলের নেতা এবং ভারতের মুখ্য বিচারপতি আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন।
মার্কিন-ভারত শিল্প কাউন্সিলের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন এই ভোজে। ভারতের কর্পোরেট জগতের প্রতিনিধিত্ব করতে পারেন মুকেশ আম্বানি, অনিল আম্বানি, রতন টাটা, সাইরাস মিস্ত্রি, আনন্দ মহিন্দ্রা, গৌতম আদানি, সুনীল ভারতী মিত্তল, দীপত পারেখ।
সূত্রের খবর অনুযায়ী, সানিয়া মির্জা, মিতাভ বচ্চন, অমর্ত্য সেন এবং শচীন তেণ্ডুলকর এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত থাকতে পারেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications