সাত সকালেই আমেঠীতে হাজির রাহুল, 'নীচু জাতি' মন্তব্যে সমালোচনা করলেন মোদীর

আমেঠীতে আজ ভোট। আজ আমেঠীতে যান রাহুল গান্ধী। রাজনৈতিক মহলের ধারণা, শেষ মূহুর্তে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এই কেন্দ্র এসে জনসভা করে যাওয়ায় বেশ কিছুটা চাপে পড়েছে কংগ্রেস। কংগ্রেসের সবচেয়ে নিরাপদ আসন নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছে কংগ্রেসের।
২০০৯ সালেও এই কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন ও জিতেছিলেন রাহুল গান্ধী। অথচ সেবার কিন্তু ভোটগ্রহণের দিন একবারও আমেঠীতে দেখা যায়নি রাহুলকে। অথচ এবার ভোটগ্রহণ শুরুর আগেই আমেঠীতে পৌছে যান রাহুল। এদিন রাহুল বলেন, আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষ যাতে ভোটদান করেন। এবং মহিলাদের ক্ষমতায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।
গতকাল আমেঠীতে এসে প্রিয়ঙ্কা গান্ধীর 'নীচ রাজনীতি' মন্তব্যের জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদী নীচ রাজনীতিকে নীচু জাতি বলে উল্লেখ করে বলেন, নীচু জাতির হওয়া কোনও অপরাধ নয়। আর নিজের এই মন্তব্য করেই প্রচারের ট্রাম কার্ড ব্যবহার করলেন নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী বলেন, অনগ্রসর জাতিতে জন্মগ্রহণ করা কী পাপ? আমি অনগ্রসর জাতির একজন হলেও কখনও কাউকে অপমান করেছি কি? এই ধরণের নোংরা অভিযোগ আমার উপর লাগানো হচ্ছে বলে মন্তব্য করেন মোদী। আসলে সোমবার একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদী প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, উনি আমেঠীর মাটিতে দাঁড়িয়ে আমার বাবা রাজীব গান্ধীকে অপমান করেছেন। এবং নিম্ন মানের রাজনীতি করার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করেন প্রিয়াঙ্কা।
আর প্রিয়াঙ্কার এই 'নীচ রাজনীতি' মন্তব্যকে যথার্থই ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। নীচ রাজনীতির সঙ্গে নীচ জাতির সম্পর্ক টেনে অনগ্রসর জাতি গোষ্ঠীর ভাবাবেগে সুড়সুড়ি দিতে চেয়েছেন মোদী। প্রিয়াঙ্কার মন্তব্যে সমালোচনা করেন বিজেপির শীর্ষ নেতা অরুণ জেটলিও। তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। ভারতীয় রাজনীতির ব্যকরণ না মেনেই মন্তব্য করছেন প্রিয়াঙ্কা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications