হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনেই বিজেপির পাল্লা ভারী
হিমাচল প্রদেশেও একইভাবে গেরুয়া শিবিরের পাল্লা অনেকটাই ভারী। চারটি লোকসভা আসনেই বিজেপি জিততে পারে৷ চলতি লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পাহাড়ের একটি অংশে অবস্থান করা এই রাজ্যের ক্ষমতায় আছে বিজেপি। পরপর টানা দুবার এই রাজ্যে ক্ষমতায় আছে গেরুয়া শিবির৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি সব কটি আসনই জিতেছিল। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও গেরুয়া শিবিরের প্রভাব বেশি।

বুথ ফেরত সমীক্ষায় বিজেপির দিকেই পাল্লা সব থেকে বেশি। হিমাচল প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি জেপি নড্ডার রাজ্য। ফলে সেখানে অনেক বেশি বিজেপি ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মরিয়া ছিল। এবার একটি দফাতেই এই কেন্দ্রে ভোট হয়। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে হিমালয়ের কোলে থাকা এই রাজ্যে। আজ ১ জুন সপ্তম দফায় ভোট ছিল।
বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি শিবিরের দিকেই পাল্লা ভারী। চারটি লোকসভা আসনেই বিজেপি অল আউট জয়লাভ করতে পারে এই রাজ্য থেকে। ইন্ডিয়া জোটের কোনও প্রভাব তেমন না পরার সম্ভবনাই রয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে চারটি আসনই জিততে পারে বিজেপি৷ ইন্ডিয়া টিভি, চাণক্য সংস্থার বুথ ফেরত সমীক্ষাও একই ইঙ্গিত করছে। টিভি নাইনও তাদের সমীক্ষায় মনে করছে, বিজেপির দিকেই পাল্লা সম্পূর্ণ ভারী। ইন্ডিয়া জোট কোনও প্রভাবই ফেলতে পারবে না। চারটি আসনেই বিজেপি জিতবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications