Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মধ্যরাতে হঠাৎ মোদীকে ফোন ইমরানের, কারণ শুনলে চমকে উঠবেন

হঠাৎ মধ্যরাতে ফোন বেজে উঠেছিল প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে। ফোনের ওপারে ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খবরটা চমকে ওঠার মতোও। তার থেকেও বেশি চমক ধরিয়েছিল কেন ফোন করেছিলেন ইমরান খান?

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। বালাকোট এয়ারস্ট্রাইকের পর দুই দেশের মধ্যেই একটা টানটান উত্তেজনা তৈরি হয়েছিল। ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন বেশ চমক ধরানো ঘটনা। তাও আবার মধ্যরাতে। পরে জানা গিয়েছিল সেই ফোনের কারণ। ইমরান খান নাকি আতঙ্কিত হয়ে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন।

Imran Khan

বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান রীতিমতো ভারত ফোবিয়ায় কাঁপছিল। ইমরান খান সেদিন আশঙ্কা করেছিলেন ভারতীয় সেনা হয়তো হামলা করেছে পাকিস্তানে। পাক ইন্টালিজেন্স নাকি জানতে পেরেিছল ভারত ৯টি মিসাইল পাকিস্তানের দিকে তাক করে রেখেছে। যেকোনও সময়ে সেগুলি পাকিস্তানের দিকে ছুড়বে বলে।

বালাকোট এয়ারস্ট্রাইকের ঠিক পরের দিনই ঘটেছিল সেই ঘটনা। ইমরান খান সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। তখন মধ্যরাত ছিল। পাকিস্তানে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অজয় বিসারিয়া তাঁর বইয়ে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।

পাক বিদেশ সচিব তহমিনা জানুজা নাকি জানতে পেরেছিলেন পাক সেনার কাছ থেকে ভারত ৯টি মিসাইল পাকিস্তানের দিকে টার্গেট করে রেখেছে যেকোনও সময় সেগুলি দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তানে। সঙ্গে সঙ্গে পাক বিদেশ সচিব নাকি ভারতের হাইকমিশনের কাছে অনুরোধ জানায় পাকিস্তানের উপর যেন কোনও রকেট হামলা না করা হয়।

সেসময় প্রধানমন্ত্রী ইমরান খান সেই তথ্যটি জানতে পারেন তার পর আর তিনি সময় নষ্ট করেননি সময় জ্ঞান না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলা ছাড়া তাঁর কাছে কোনও উপায় ছিল না বলে বইয়ে উল্লেখ করেছেন প্রাক্তন ভারতীয় হাই কমিশনার। সেসময় প্রধানমন্ত্রী ছিলেন না বাসভবনে তখন দ্রুত তাঁর কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল বিসারিয়ার উপরেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+