জলবায়ু পরিবর্তনের বড়সড় প্রভাব ভারতে! রাজ্যগুলিকে নিয়ে ভয়াবহ তথ্য আইআইটির গবেষণায়
বন্যা এবং তাপপ্রবাহের মতো ঘটনা দেশে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ভূমিকম্প এবং বনে দাবানলের মতো ঘটনাও। এই ঘটনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই পরিস্থিতি। আইআইটি গান্ধীনগরের গবেষকদের গবেষণায় এই তথ্
বন্যা এবং তাপপ্রবাহের মতো ঘটনা দেশে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ভূমিকম্প এবং বনে দাবানলের মতো ঘটনাও। এই ঘটনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই পরিস্থিতি। আইআইটি গান্ধীনগরের গবেষকদের গবেষণায় এই তথ্যই উঠে এসেছে।

৭০ বছরের জলবায়ুর সমীক্ষা
আইআইটির সমীক্ষায় ১৯৫১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক আবহাওয়া ঘটনাগুলি নিয়ে সমীক্ষা করা হয়। সমীক্ষায় গ্রীষ্মের সময়ের লু এবং গ্রীষ্মের পরবর্তী সময় প্রবল বৃষ্টিপাতের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রভাব পড়েছে জনস্বাস্থ্য এবং পরিকাঠামোর ওপরে
গবেষকরা বলেছেন এই আবহাওয়ার প্রভাব পড়েছে দেশের কৃষি উৎপাদনে। এছাড়াও তা জনস্বাস্থ্য এবং পরিকাঠামোর ওপরে ব্যাপক প্রভাব ফেলেছে। আইআইটি গান্ধীনগরের এই গবেষণাটি ওয়ান আর্থ জার্নালে প্রকাশিত হয়েছে। যেসব রাজ্য ঝুঁকির মধ্যে রয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং কর্নাটক।

কী হতে পারে
- গান্ধীনগর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্থ সায়েন্স বিভাগেত অধ্যাপক বিমল মিশ্র বলেছেন, জয়বায়ু পরিবর্তনের কারণে পরপর চরম আবহাওয়ার পরিবর্তন ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে বলেই মনে করছেন তাঁরা।
- অপর এক অধ্যাপক জানিয়েছেন, যদি তাপমাত্রা প্রাক শিল্প সময়ের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে শহরাঞ্চলে চরম আবহাওয়ার বারে বারে ফিরে আসার ঘটনা বাড়তে পারে। গবেষকরা বলছেন প্রাকৃতিক পরিবর্তনের ফলেই জলবায়ুর পরিবর্তন। সেই কারণে ভূমিকম্প এবং বন্যার মতো ঘটনা আগের থেকে অনেকটাই বেড়েছে।
- শুক্রবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে এলনিনোর সাউগার্ন অসিলেশনে জলবায়ুর উষ্ণায়নে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমুদ্রের জলের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে। এছাড়াো শতাব্দীর শেষ নাগাদ তাপপ্রবাহের সময়কাল বৃদ্ধি পেয়ে ৩৩ দিন হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।
- গবেষকরা আরও বলেছেন সারা বিশ্বে গড় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বেশ কয়েকটি রাজ্যে ঝুঁকি বাড়তে পারে ১০ গুণ পর্যন্ত।

কীভাবে ঝুঁকি কমানো যেতে পারে
তবে গবেষকরা জানিয়েছেন, পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় সামঞ্জস্য আনতে পারলেই এই ঝুঁকি কমতে পারে। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে অর্থ ও সম্পদের অভাব থাকা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলির অবস্থা বেশ খারাপ। কেননা কৃষিতে এর বড় প্রভাব পড়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications