জলের ট্যাঙ্কারে বেআইনি মদ পাচার, পুলিশ হানায় অটক ১০ হাজার মদের বোতল, গ্রেফতার ৮
জলের ট্যাঙ্কারে বেআইনি মদ পাচার, পুলিশ হানায় অটক ১০ হাজার মদের বোতল, গ্রেফতার ৮
বেআইনি মদ পাচারের অভিযোগে আবারও খবরের শিরোনামে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের অমরাবতী অঞ্চলের মুনাগুডু মণ্ডলে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অন্ধ্রের ঘুন্টুরের কাছে অবৈধ মদ বহনকারী জলের ট্যাঙ্কারটি আটক করে পুলিশ। আটক করা হয় ১০ হাজার বোতল মদের বোতল। সূত্রের খবর, সমস্ত মদই অবৈধ উপায়ে হায়দরাবাদ থেকে অমরাবতীতে পাঠানো হচ্ছিল। গোটা পুলিশি অভিযানের নেতৃত্ব দেয় অন্ধ্রপ্রদেশের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো।

এদিকে গত কয়েকে বছর ধরেই অবৈধ বাণিজ্য ও চোরাচালন রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাতেও পাচারকারীরা বিশেষ ভ্রুক্ষেপ করছে না তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট। এদিকে সাম্প্রতিক কালে দেশি মদের দাম আরও কম করা হলেও চোরাচালানে বিশেষ লাগামটানা যায়নি বলেই জানা যাচ্ছে।
এদিকে বৈআইনি ভাবে এই বিপুল পরিমাণ মদের বোতল পাচারের অভিযোগে এদিন আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থেকেই এই পাচারের পিছনে আর কোন কোন গোষ্ঠীর হাত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। এদিকে মে থেকে আগস্টের মধ্যে, অন্ধ্রপ্রদেশের স্পেশ্যাল এনফোর্সমেন্ট ব্যুরোর (এসইবি) কর্মকর্তারা রাজ্যে অবৈধ মদ ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে ৫০ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে বলে খবর।












Click it and Unblock the Notifications