Uniform Civil Code: লোকসভা নির্বাচন সামনে আসতেই বিতর্ক ইউসিসি নিয়ে! দেশে এর প্রভাব কোথায় কতটা?
Uniform Civil Code: লোকসভা নির্বাচন সামনে আসতেই সিএএ লাগু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, নির্বাচন ঘোষণার আগেই তা লাগু হওয়া শুরু হয়ে যাবে। এরই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। এক দেশে অভিন্ন আইনের দাবি পূরণের ওপরে জোর দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তা কার্যকর করার ইঙ্গিত দিয়েছে। একবার দেখে নেওয়া যাক আইনটি কী?
ইউনিফর্ম সিভিল কোডে অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধিতে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য অভিন্ন ও সমান আইন প্রণয়নের কথা বলা হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, বলা যায়, এই আইনের অর্থ হল দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য আইনটি সমান হবে। ধর্ম ও ধর্মের ভিত্তিতে থাকা বিভিন্ন আইন অকার্যকর হয়ে পড়বে।

উল্লেখ্য সংবিধানের ৪৪ অনুচ্ছেদের অধীনে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। সেখানে বলা হয়েছে, রাজ্যগুলি নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে। এই অনুচ্ছেদে দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা বলা হয়েছে। এর পিছনে যুক্তি হল জনসংখ্যার অবনতি রোধ করার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
প্রসঙ্গত এই ইস্যুটি এক শতাব্দীর বেশি সময় ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে। বিজেপি সবসময় এটিকে তাদের প্রাথমিক অ্যাজেন্ডায় রেখেছে। ২০১৪ সালে কেন্দ্র সরকার গঠনের পর থেকে তারা সংসদে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করানোর জন্য জোর দিয়ে আসছে। সেই মতো ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ইস্যুটি আবার গতি পেয়েছে।
বিজেপি হল প্রথম রাজনৈতিক দল, যাঁরা ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৯-এর নির্বাচনী ইস্তেহারে তারা বিষয়টিতে অন্তর্ভুক্ত করেছিল।
একনজরে অভিন্ন দেওয়ানি বিধি
- অভিন্ন দেওয়ানি বিধি হল এমন একটি বিষয় যেখানে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ ও সম্পত্তির অধিকারে সব বর্ণ-ধর্মের জন্য এক নিয়ম থাকবে।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমতা এবং পরিবারের সদস্যদের অধিকার
- জাতি, ধর্মের ভিত্তিতে নিয়মে কোনও শিথিলতা নেই
- বিশেষ কোনও ধর্মের জন্য আলাদা নিয়ম নেই
অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হলে বিবাহ, বিবাহ বিচ্ছেন, সম্পত্তি এবং দত্তক নেওয়ার ক্ষেত্রে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। সব ধর্মেই বিয়ে ও বিবাহ বিচ্ছেদের দন্য এক আইন থাকবে। ডিভোর্স ছাড়া একবারের বেশি বিয়ে করতে পারবে না। শরিয়ত ভিত্তিক সম্পত্তির বিভাজন হবে না।
অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হলে বেশ কিছু জিনিসের ওপরে কোনও প্রভাব পড়বে না। তার মধ্যে রয়েছে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতিনীতি। এছাড়া খাদ্যাভ্যাস, পুজো, পোশাক ইত্যাদির ওপরে কোনও প্রভাব পড়বে না।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications