একজন জওয়ানও শহিদ হলে দশজন শত্রুকে এখন মারার ক্ষমতা রাখে ভারত, ভোট প্রচারে ভোকাল টনিক অমিত শাহের
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে কংগ্রেস ও এনসিপিকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে কংগ্রেস ও এনসিপিকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কংগ্রেস ও তার সহযোগী দলগুলি কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সরব হয়েছিল। এই প্রসঙ্গে এদিন শাহ সমালোচনায় মুখর হয়েছেন। পাশাপাশি এই ধারা বিলুপ্তির জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী ৩৭০ ধারা তুলে দিয়ে জাতীয় সুরক্ষাকে সুনিশ্চিত করেছেন।
নরেন্দ্র মোদীর আমলে জাতীয় সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই দাবিকে ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ বলেছেন, এখন একজন জওয়ান শহিদ হলে ১০ জন জঙ্গিকে নিকেশ করার ক্ষমতা ধরে সেনা।
পুলওয়ামার উদাহরণ টেনে বালাকোটে পাল্টা হামলার ঘটনাকেই উদাহরণ হিসেবে টেনেছেন অমিত শাহ।
এর আগে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অমিত শাহ বলেছেন, দেশের সবকটি রাজ্যে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী চালু হবে। এবং আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশ থেকে বিতারিত করা হবে।












Click it and Unblock the Notifications