‘কংগ্রেস এই ভাবে মিথ্যা বললে, ২০২৯ এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে’: হরিয়ানার মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার বিজেপি ও বিরোধী সাংসদদের মধ্যে যে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার তা নিয়ে বিস্ফোরক কথা বলে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। গতকাল তিনি বলেন, যে কংগ্রেস যেভাবে "মিথ্যা প্রচার" চালিয়ে যাচ্ছে, তাতে ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণ ভাবে শেষ হয়ে যাবে কংগ্রেস।
কাইথল জেলার পুন্ডরিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের বিরুদ্ধে এমন ভাবেই আক্রমণ শানান নয়াব সিং সাইনি। তিনি বলেন, "কংগ্রেস যদি মিথ্যা ছড়ানো অব্যাহত রাখে, ২০২৯ সালের মধ্যে, এই দলটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে"। তিনি একই সাথে অভিযোগ করেন যে কংগ্রেসের একটি সুস্পষ্ট নীতি, দিক নির্দেশনা এবং নেতৃত্বের অভাব রয়েছে। আর তারা ভোটগুলি সুরক্ষিত করার জন্য "মিথ্যা ও প্রতারণা" পথ অবলম্বন করছে।

লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়েছেন, "কংগ্রেস নেতারা সেই সময়ই বলতে শুরু করেছিলেন যে নরেন্দ্র মোদী যদি তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন তবে সংবিধান ঝুঁকির মধ্যে পড়বে। আসলে সংবিধানের কোনও ঝুঁকি নেই, বরঞ্চ যদি কেউ বিপদে থাকে তবে তা কংগ্রেস দলই"।
পুন্ডরি বিধানসভা কেন্দ্রে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, সাইনি হাইলাইট করেছেন যে হরিয়ানার প্রতিটি অঞ্চল এবং শহরের নিজস্ব স্বতন্ত্র খাদ্য সংস্কৃতি রয়েছে, পুন্ডরির বিখ্যাত "ফিরনি" এবং গোহানার "জলেবি"কে স্থানীয় গর্বের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। এদিন এই প্রসঙ্গেও বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "যে কিছু নেতা আছেন, যারা হরিয়ানার সংস্কৃতির সাথেও পরিচিত নন"।
তাঁর কথায়, "ডাবল-ইঞ্জিন" সরকার নিঃসন্দেহে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করবে। এমনই করার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশে ক্ষমতায় থাকার পরও কংগ্রেস গরিবদের শুধু শোষণই করেছে"।
উল্লেখ্য, বৃহস্পতিবারই 'আম্বেদকরকে অপমান' প্রসঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। শুধু সংসদ নয়, সংসদের বাইরেও বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ করেন বিরোধীরা। আর সেখানেই বিজেপি-বিরোধী সাংসদদের ধাক্কাধাক্কিতে পড়ে যান ২ জন বিজেপি সাংসদ। বিক্ষোভের সময় আহত হন বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর তারপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। এদিন কার্যত সেই ঘটনারই ধিক্কার জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications