নতুন মুখ্য নির্বাচন কমিশনার হরিশঙ্কর ব্রহ্ম
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন হরিশঙ্কর ব্রহ্ম। ১৬ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন। জে এম লিংডোর-র পর তিনি হলেন দ্বিতীয় আইএএস অফিসার, যিনি উত্তর-পূর্ব ভারত থেকে এত বড় পদে যোগ দিচ্ছেন।
বৃহস্পতিবারই কর্মজীবন শেষ করছেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পৎ। ২০১৪ সালের ঐতিহাসিক লোকসভা ভোট এঁরই নজরদারিতে হয়েছিল। পশ্চিমবঙ্গের কয়েকটি লোকসভা আসনে রিগিংয়ের অভিযোগ পাওয়া সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় বিজেপি, সিপিএমের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বারাণসীতেও নরেন্দ্র মোদীর সভা নিয়ে তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করেছিলেন বলে অভিযোগ ওঠে।

হরিশঙ্কর ব্রহ্ম ১৯৭৫ সালের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। কেন্দ্রীয় বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১০ সালের ২৫ অগস্ট তিনি নির্বাচন কমিশনার হিসাবে যোগ দেন। এ বার ভি এস সম্পতের থেকে মুখ্য নির্বাচন কমিশনার কমিশনার হিসাবে দায়িত্ব বুঝে নেবেন।












Click it and Unblock the Notifications