NTA Income: জানেন ফি বাবদ ন্যাশানাল টেস্টিং এজেন্সি কত টাকা রোজগার করে? অঙ্কটা চমকে দেবে

NTA Income from Entrance Exams 2023-24: সংবাদ শিরোনামে ২০১৮ সালে গঠিত হওয়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)! প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে একের পর পরীক্ষা বাতিল! এমনকি এই সংস্থার বিরুদ্ধে উঠেছে একাধিক অনিয়মের অভিযোগও।

সম্প্রতি সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা NEET UG 2024 এর প্রশ্নফাঁস মামলায় সুপ্রিম কোর্টের ভতসনার মুখে পড়তে হয় NTA-কে। এমনকি CUET UG 2024 এর ফলাফল প্রকাশ করতেও একেবারে হিমশিম খেতে হচ্ছে এই সংস্থাকে। আর এর মধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি'র কাজের ধরন নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যসভায়।

NTA Income from Entrance Exams 2023-24

শুধু তাই নয়, কংগ্রেসের (Indian National Congress (INC) রাজ্যসভার সাংসদ বিবেক তাংখা (Vivek K Tankha) এই বিষয়ে প্রশ্নও তোলেন। শুধু তাই নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রথম দিন থেকে অ্যাপ্লেকেশন ফর্ম এবং অন্যান্য পরিষেবা থেকে ঠিক কত টাকা রোজগার (NTA Income from Entrance Exams 2023-24) করেছে তাও কেন্দ্রের কাছে জানতে চান।

এই বিষয়ে শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, পরীক্ষার ফি (NTA Income from Entrance Exams 2023-24) থেকে এই এজেন্সি টাকা পায়। ব্যাখ্যা দিয়ে তাঁর দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২০২৩-২৪ সালে ফি থেকে আনুমানিক ১০৬৫.৩৮ টাকা রোজগার করেছে। ব্যায় হয়েছে ১০২০.৩৫ কোটি টাকা।

NTA Income from Entrance Exams 2023-24: আরও যা জানাচ্ছেন শিক্ষামন্ত্রী!

সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই সংস্থা অর্থাৎ NTA তৈরি হওয়ার পর থেকে ২৪০ টিরও বেশি পরীক্ষা পরিচালনা করেছে। প্রায় ৫.৪ কোটিরও বেশি পরীক্ষার্থী রয়েছে। শুধু তাই নয়, এই সংস্থা ২০২২ সালে CUET UG এবং PG exam নিতে শুরু করেছে।

রিপোর্ট বলছে, CUET UG এর পর আয় এবং ব্যায় দুটি ক্ষেত্রেই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সুকান্ত মজুমদারের তথ্য অনুযায়ী, ফি আয় ২০২১-২২ সালে ৪৯০.৩৫ কোটি টাকা থেকে ২০২২-২৩ সালে 873.20 কোটি টাকায় এসে গিয়েছে। অন্যদিকে ব্যায় ২০২৩-২৪ সালে ১০৬৫.৩৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+