পাঁচ রাজ্যে কোথায় কত ভোট পড়ল 'নোটা'-য়, পরিসংখ্যান একনজরে
পাঁচ রাজ্যে কোথায় কত ভোট নোটায় পড়ল তা জেনে নিন একনজরে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল এদিন। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। তেলাঙ্গানায় ফের একবার তখতে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। আর মিজোরামে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। তবে এই পাঁচ রাজ্যে কোথায় কত ভোট নোটায় পড়ল তা জেনে নিন একনজরে।

ছত্তিশগড়
ছত্তিশগড়ে সর্বশেষ গণনা পর্যন্ত নোটায় ভোট পড়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮৩৮টি। যা মোট ভোটের ২.২ শতাংশ। এরাজ্যে কংগ্রেস ৪৩ শতাংশ ও বিজেপি ৩৩ শতাংশ ভোট পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কংগ্রেস সরকার গঠন করতে চলেছে।

মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশে নোটায় ভোট পড়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৯৩৩টি। তা মোট ভোটের ১.৫ শতাংশ। এই রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দলই ৪১ শতাংশের বেশি ভোট পেয়েছে। তুল্যমূল্য লড়াই হলেও কংগ্রেস এগিয়ে রয়েছে।

মিজোরাম
মিজোরামে নোটায় ভোট পড়েছে খুব কম। মাত্র ২৯১৭টি। শতাংশের বিচারে ০.৫ শতাংশ। এই রাজ্যে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। ৩৭ শতাংশের বেশি ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে ৩০ শতাংশের বেশি ভোট। এরাজ্যে বিজেপি পেয়েছে ৮ শতাংশ ভোট। সরকার গড়ছে এমএনএফ।

রাজস্থান
রাজস্থানে নোটায় ভোট পড়েছে ১.৩ শতাংশ। মোট ভোট ৪ লক্ষ ১৮ হাজার ২৮টি। এছাড়া এরাজ্যে কংগ্রেস ৩৯ শতাংশ ও বিজেপি ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। বিএসপি পেয়েছে ৪.১ শতাংশ ভোট।

তেলাঙ্গানা
তেলাঙ্গানায় নোটায় ভোট পড়েছে ১.১ শতাংশ। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯৮ হাজার ৭২৩টি। এই রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিআরএস সরকার গড়তে চলেছে। পেয়েছে ৪৭ শতাংশের বেশি ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ২৮ শতাংশের বেশি ভোট।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications