Ram Mandir:ভোট রাজনীতি থেকে হিন্দু জাতীয়তাবাদ, রাম মন্দির উদ্বোধনেও বিদেশি সংবাদমাধ্যমের শিরোনামেই থাকলেন মোদী
সোমবার উদ্বোধন হল বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। অযোধ্যায় রাম মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকাল থেকে দেশের সমস্ত টিভি চ্যানেল থেকে সংবাদমাধ্যমে শুধু একটাই খবর মোদীর রাম মন্দির উদ্বোধন। শুধু সোমবার নয় বিগত কয়েকদিন ধরেই লাগাতার এই বিষয়ে প্রচার চলছে।
শুধু ভারতীয় সংবাদ মাধ্যমগুলিই নয় রাম মন্দির ফোকাসে রয়েছে বিদেশি মিডিয়ারও। দ্য নিউইয়র্ক টাইমস থেকে বিবিসি, আলজাজিরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলিতেও গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে। দেশের সীমানার গণ্ডী ছাড়িয়ে এক কথায় আন্তর্জাতিক এই উৎসবের যেন স্বীকৃতি পেল রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা অনুষ্ঠান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কীভাবে তরুণ নরেন্দ্র মোদী রথযাত্রায় অংশ নিয়েছিলেন, সেই মোদীর হাতেই রাম মন্দিরের সূচনা হল। একইসঙ্গে ভারত যে আগামী দিনে হিন্দু রাষ্ট্র হয়ে উঠতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে মার্কিনী এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।
নিউইয়র্ক টাইমসের আরও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন নরেন্দ্র মোদীর কাছে ভোটের আগে এই মন্দির নির্মাণ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। শুধু তাই নয় একইসঙ্গে ১৫২৮ থেকে ২০২৪, বাবরি মসজিদ থেকে রাম মন্দিরের প্রতিষ্ঠাক কাহিঙনীকেও তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক আরও একটি সংবাদমাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে সোমবার সারাদিন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ করে। সিএনএন-র শিরোনামে লেখা হয়েছে ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলেন মোদী। এই সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে সোমবারের অনুষ্ঠানের জন্য কীভাবে রাম নগরী অযোধ্যা সেজে উঠেছে। মোদী-যোগীর বক্তব্যও তুলে ধরা হয়েছে বিদেশি এই সংবাদমাধ্যমে।
ডন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি মসজিদের প্রাক্তন স্থানে হিন্দু দেবতা রামের উদ্দেশ্যে একটি মন্দিরের উদ্বোধন করেছেন। হিন্দু-জাতীয়তাবাদী বিজেপি নির্বাচনের আগে এই ঘটনাটি প্রচার করছে। একইসঙ্গে লেখা হয়ছে ,মন্দিরের উদ্বোধনের জন্য প্রায় ৮০ টি চার্টার্ড ফ্লাইট অযোধ্যার নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
একটি সামরিক হেলিকপ্টার ফুলের পাপড়ি বর্ষণ করে মন্দিরের বাইরেস সেখানে প্রায় ৭৫০০ মানুষ অনেক বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া এবং বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন৷ একইসঙ্গে মন্দির নির্মাণ প্রক্রিয়ার কথাও তুলে ধরা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ তাদের প্রতিবেদনে লিখেছে ভারতের মোদী হিন্দু জাতীয়তাবাদের জয় হিসেবে রাম মন্দিরের উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি মন্দিরের উদ্বোধন ভারতের জন্য একটি "নতুন যুগের" সূচনা করেছে, একটি অনুষ্ঠানে যা তার পেশীবহুল হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির বিজয়কে মূর্ত করে এবং এই বছর লোকসভা ভোটের প্রচারও এই অনুষ্ঠান থেকে শুরু করে দিলেন তিনি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় হিন্দু দেবতা রামের একটি বিশাল মন্দিরের উদ্বোধন করেছেন। তিনি বলেছিলেন যে এটি ভারতের জন্য "একটি নতুন যুগের" সূচনা করেছে। এর আগে সেখানে একটি মসজিদ ছিল ১৯৯২ সালে হিন্দু জনতা দ্বারা ভেঙ্গে ফেলা হয় ১৬ শতকের মসজিদকে, তার ফলে দাঙ্গার জন্ম দেয় যাতে প্রায় ২ হাজার মানুষ মারা যান।অযোধ্যার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটাররা,
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আলজাজিরা আবার তুলে ধরেছ কেন এই মন্দির এত বিতর্কিত। ইতিহাসের বেশ কিছু অধ্যায় আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভারতে যে উৎসবের মেজাজ তৈরি হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভোট রাজনীতির উদ্দেশ্য পূরণের কথা।অর্থ্যাত ইতিবাচক হোক বা নেতিবাচক মোদী কিন্তু দিনভর শিরোনামে থাকলেন জাতীয় থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications