Indian Railway Rules: ট্রেনে পোষ্য নিয়ে ট্র্যাভেল করা যায়? কী বলছে ভারতীয় রেলের নিয়ম
Indian Railway Rules: অনেক সময় এমন হয় যে বাড়িতে থাকা প্রিয় সারমেয়'র জন্যে বেড়াতে যাওয়া হয় না। তবে অনেকেই রয়েছে যারা সারমেয়কে বাড়িতে কিংবা কোনও জায়গায় রেখে বেড়াতে বের হন। তবে বেশির ভাগ মানুষই প্রিয় পোষ্যটিকে সঙ্গে নিয়ে যেতেই ভালোবাসেন। কিন্ত্যু তা অবশ্যই গাড়িতে।
কিন্তু জানেন কি ট্রেনেও আপনি আপনার প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে সবরকম সাহায্য করবে ভারতীয় রেল (Indian Railway Rules)। তবে মানতে হবে বেশ কিছু নিয়ম। তা কী? জানতে পড়ুন-

Indian Railway Rules: First AC Class রেল টিকিট-
ট্রেনের এসি স্লিপার কোচ, সেকেন্ড ক্লাস কিংবা এসি চেয়ার কারে (Indian Railway Rules) প্রিয় পোষ্যটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেয় না রেল। এক্ষেত্রে First AC Class কিংবা ফোর সিটার কেবিন কিংবা টু-সিটার কুপ বুক করতে হবে।
শুধু তাই নয়, ট্রেনে কুকুর কিংবা পোষ্যকে ট্র্যাভেলের আগে অবশ্যই টিকা দিতে হবে। ওই টিকাকরণের কার্ড সঙ্গে রাখতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। এমনকি প্রয়োজন অনুযায়ী একজন পশু চিকিৎসকের কাছে চিকিতসা সংক্রান্ত প্রমাণ পত্র রাখতে হবে।
Indian Railway Rules: আরও কি নিয়ম আছে?
পোষ্যকে নিয়ে ট্রেনে (Indian Railway Rules) যাত্রার সময় খাবারে ক্ষেত্রে কিছু শুকনো এবং জল রাখতে পারা যাবে। রাখা যাবে আরও বেশ কিছু খাবার। ট্রেনে সফরের সময় প্রিয় সারমেয়ের মধ্যে আতঙ্ক কাজ করে। বেশি ভালো ভাবে খেতেও পারে না। ফলে শুকনো খাবার এবং জলের কথাই বলা হয়েছে। অন্যদিকে চেইন ব্যবহার কীভাবে করা হবে তা যাত্রীর উপরেই ছেড়ে দিয়েছে রেল। এক্ষেত্রে অন্যান্য যাত্রীর সুরক্ষার বিষয়টি যাতে দেখা হয় সেই বার্তা দেওয়া আছে।
Indian Railway Rules: কোথায় ঘোরাবেন?
দীর্ঘ যাত্রায় কেবিন নোংরা করতে পারে প্রিয় পোষ্যটি। আর এক্ষেত্রে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়াবে এমন স্টেশন (Indian Railway Rules) কিংবা জায়গায় ঘোরানো যাবে। রেলের নিয়ম বলছে, ১২ বছরের কম বয়সের বাচ্চার সঙ্গে প্রথম শ্রেণীতে ট্রাভেল করছেন এমন মহিলা তাঁর সঙ্গে একটি কুকুর আনতে পারেন।
কেবিন কিংবা কুপ পাওয়ার পর, যাত্রার দু'ঘন্টা আগে স্টেশনে পৌঁছতে হবে। এরপর যেতে হবে পার্সেল অফিস। যেখানে টিকিট, ফিটনেস প্রমাণপত্র এবং টিকাকরণের যাবতীয় কার্ড দেখাতে হবে। এই বিষয়ে রেলের নিয়ম আরও ভালো করে জেনে নিন।












Click it and Unblock the Notifications