Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: শিশুদের জন্যে Hot Cooked Meal স্কিম চালু যোগীর! কি এই যোজনা জানেন?

Yogi Adityanath: শিশুদের জন্যে Hot Cooked Meal স্কিম চালু করলেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, ৪০৩ কোটি টাকা ব্যয়ে ৩৪০১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং GDA-এর ১১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সম্প্রতি অযোধ্যা সফরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আর সেখানেই একটি ছোটদের স্কুলে যান। আর সেখান থেকে শিশুদের জন্যে নয়া Hot Cooked Meal পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

Yogi Adityanath

উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় নয়া এই পরিষেবার সুবিধা পাবেন শিশুরা। জানা গিয়েছে, প্রকল্পের অধীনে রাজ্যের 1.89 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেজিস্টার ৮০ লক্ষেরও বেশি শিশুকে রান্না করা খাবার দেওয়া হবে। আর তা দেওয়া হবে সম্পূর্ণ গরম। যা তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টিতে সাহায্য করবে বলে মনে করছে উত্তরপ্রদেশ সরকার (Yogi Adityanath)। অন্যদিকে ৩৪০১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং GDA-এর ১১৬টি উন্নয়ন প্রকল্পগুলিকে দ্রুত শেষ করার জন্যে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

শুধু তাই নয়, তিনি (Yogi Adityanath) বলেন, এই স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে রাজ্যের সমস্ত জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নিজস্ব ভবন তৈরি হোক। যাতে ভবিষ্যতে সরকার প্রাক-প্রাথমিক ব্যবস্থা শুরু করতে পারে। ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। প্রাথমিক স্কুলগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম। এবার আরও বড় উদ্যোগ যোগী সরকারের।

বলে রাখা প্রয়োজন, সব সময়ই সাধারণ মানুষের মাঝে মিশে যান যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ জানার চেষ্টা করেন। এমনকি বিশেষ জনতা দরবারেরও মানুষের মুখোমুখি হয়ে কথা শোনেন। সঙ্গে সঙ্গেই অভিযোগ মেটানোর চেষ্টা করেন। তেমনই অযোধ্যার একটি স্কুলে শিশুদের সঙ্গে মিশে যেতে দেখা গেল যোগী আদিত্যনাথকেও। শিশুদের সঙ্গে বললেন কথা। এমনকি তাঁদের প্রয়োজনের কথাও শুনে নিলেন। জানতে চাইলেন কি খেলনা তাঁদের প্রয়োজন। শুধু তাই নয়, নিজে হাতে দিলেন খেতেও। এমন ছবি দেখে অনেকেই হতবাক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+