Lok Sabha Election: সিএএ ইস্যুতে মমতাকে কড়া আক্রমণ, বাংলায় দ্রুত সরকার গঠনের কথা শাহের মুখে
লোকসভা ভোটের আগে সিএএ আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিএএ নিয়ে সবথেকে বেশি বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সিএএ ইস্যুতে মততাকে নিশানা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে।হাতজোড় করে বলছি সিএএ নিয়ে রাজনীতি করবেন না।'

একইসঙ্গে অমিত শাহ পরিষ্কার জানিয়ে দেন বাংলায় দ্রুত সরকার গঠন করবে বিজেপি। তাঁর কথায়, 'বাংলায় দ্রুত সরকার গঠন করবে বিজেপি এবং অনুপ্রবেশ বন্ধ করবে।' একইসঙ্গে অমিত শাহ বলেন, 'কোন রাজ্য সরকার সিএএ আটকাতে পারবে না, সিএএ-তে একটি ধারা দেখান যেখানে নাগরিকত্ব কাড়ার কথা বলা হয়েছে। সিএএ-তে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও সংস্থান নেই।'
২০১৯ সালে সিএএ আইন সংসদে পাশ হয় । গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই আইন কার্যকর করেছে কেন্দ্র। নতুন এই আইন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে মুসলিম বাদে ধর্ম- হিন্দু, বৌদ্ধ, শিখ ও অন্যান্য সম্প্রদায়ের যে সব মানুষ প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে এসেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
লোকসভা ভোটের আগে আরও একটি গুরুত্বপূর্ণ তাস খেলেছে বিজেপি। চার বছর আগে আইনে পরিণত হয়েছিল সিএএ। আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ-র ধারা-উপধারা যুক্ত হয়নি। ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি। সোমবার সিএএ নিয়ে নোটিফিকেশন জারি করে কেন্দ্র।
সিএএ লাগু দেরি হওয়ার প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'করোনার কারণে সিএএ লাগু করতে সময় লেগেছে। আমাদের কাছে বিষয়টি রাজনীতির নয়। আমাদের পূর্ব নেতারা ধর্মের ভিত্তিতে দেশভাগের বিরোধী ছিল। বিজেপি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরনার্থীদের নাগরিকত্ব দিতে চায়। কোনও রাজ্য সরকার এটা আটকাতে পারবে না।'
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications