Holi 2025: দেশজুড়ে হোলির আমেজ তুঙ্গে, কৃষ্ণের সঙ্গে কীভাবে এই উৎসবে মিলে যান শিব?
যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাচ্ছে বসন্ত, আর তাই জয়ের মালা গেঁথে দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। বাংলায় দোল পূর্ণিমা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তবে গোটা ভারতে ঠিক তার পরের দিন পালিত হয় হোলি। হোলি উপলক্ষে বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে গোটা দেশ। হোলি হল ভারতের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। তবে পৌরাণিক মতে দ্বাপর যুগে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয়।
গোটা ভারতবর্ষ তো বটেই, তবে হোলি পালনের প্রধান স্থান হল মথুরা ও বৃন্দাবন। মনে করা হয়, শ্রী রাধিকা এবং কৃষ্ণ গোপিনীদের সঙ্গে ব্রজধাম বৃন্দাবনে হোলি পালন করেছিলেন। একে অপরকে ভালোবাসার রঙে দিয়ে রাঙিয়ে তুলেছিলেন রাধা কৃষ্ণ। সেখান থেকেই মথুরা ও বৃন্দাবনে প্রায় এক সপ্তাহ ধরে হোলি পালিত হয়।

অন্যদিকে ভারতের অন্যান্য স্থানেও মহাসমারোহে পালিত হচ্ছে হোলি বা রঙের উৎসব। বরাবরই সংস্কৃতিক ভাবধারায় অত্যন্ত উৎকৃষ্ট রাজ্য গুজরাট। হোলি উপলক্ষে একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানান ৮ থেকে ৮০ সকলেই। ভগবান বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ। আর স্বয়ং ভগবান বিষ্ণুর চারণভূমি ওড়িশার পুরী। মনে করা হয় স্বয়ং জগন্নাথ দেব ভ্রাতা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে হোলি খেলায় মেতে ওঠেন। তাই হোলি উপলক্ষে সেজে উঠেছে শ্রীক্ষেত্র পুরী।
পাশাপাশি বাণিজ্য নগরী বা মায়া নগরী হিসেবে পরিচিত মুম্বইতে দেখা গেল কচিকাঁচা থেকে বয়োজ্যেষ্ঠরা সকলেই রঙের উৎসবে মেতে উঠেছেন। বিখ্যাত জুহু বিচে চলে হোলি খেলা। পাশাপাশি মহারাষ্ট্রের অন্যান্য স্থানেও সাড়ম্বরে পালিত হল হোলি। রাজার ভূমি রাজস্থানের একাধিক স্থানেও ধরা পড়লো রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠতে সকলকে।
একদিকে যদি থাকেন হরি তাহলে ব্রহ্মাণ্ডের অন্যরূপ হলেন হর। হোলি খেলার পৌরাণিক তত্ত্ব জড়িত রয়েছে মহাদেবের সঙ্গেও। একদিকে মনে করা হয় এ দিনেই মোহিনী রূপে ভস্মাসুরকে বধ করেছিলেন শ্রী নারায়ন। আবার অন্যদিকে শিবের সঙ্গেও হোলির মাহাত্ম্য জড়িয়ে রয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী, হোলির দিন বিষ্ণুর সঙ্গে রঙ খেলতে ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন স্বয়ং শিব। মিলেমিশে এক হয়ে গিয়েছিল হরি-হর আত্মা। আর তাই হোলি উপলক্ষে বিশেষ উপাচার করা হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরেও।
তবে হোলি শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বেও অত্যন্ত জনপ্রিয় একটি উৎসবে পরিণত হয়েছে। সেই কারণেই ভারতে আসা বিদেশি পর্যটকরাও ভরপুর উপভোগ করলেন হোলির আনন্দ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications