‘হিন্দুত্ব একটা রোগ’, ইলতিজা মুফতির কথায় উঠলো বিতর্কের ঝড়
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী ইলতিজা মুফতির হিন্দুত্বের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্য নতুন করে বর্তমান পরিস্থিতিকে যেন উত্তেজনা প্রবণ করে তুলেছে। কেননা এখন এমনিই বাংলাদেশ ইস্যুতে দেশের পরিস্থিতি সন্তোষজনক নয়। চাপা উত্তেজনা রয়েছে দেশের আনাচে-কানাচে। কেননা সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। প্রাণ বাঁচাতে এই দেশে পালিয়ে আসছেন অনেকেই। ফলে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হিন্দুত্ববাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি।
ইলতিজা মুফতি হিন্দুত্ববাদ প্রসঙ্গে বলেন, "হিন্দুধর্ম এমন একটি ধর্ম যা "শান্তি ও সহানুভূতি" প্রচার করে এবং 'হিন্দুত্ব' দর্শনের আরও সমালোচনা করে। এই সবের জন্যে 'শুধুমাত্র হিন্দুদের' জন্য একটি ভারত চায়"।

পরে অবশ্য মুফতি স্বীকার করে বলেন, তিনি 'হিন্দুত্ব' আদর্শের বিরুদ্ধে কথা বলেছেন, 'হিন্দুত্ব'বাদ নিয়ে নয়। তিনি আরও যোগ করে বলেন, "এটি মহাত্মা গান্ধীর একটি ভারত। আমি হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলেছি, হিন্দুত্ববাদের বিরুদ্ধে নয়। আমি বীর সাভারকারের দর্শনের বিরুদ্ধে বলেছি যে ভারত শুধুমাত্র হিন্দুদের জন্য। আমি জানি হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যা শান্তি ও সহানুভূতি প্রচার করে। আমি হিন্দুত্বের বিরোধী কারণ এটি একটি রোগ যা দূর করা দরকার"।
ঠিক কী বলেছিলেন মেহবুবা মুফতি কন্যা?
শনিবার, ইলতিজা মুফতি তাঁর বিতর্কিত পোস্টে উল্লেখ করেন, হিন্দুত্ব এমন একটি রোগ যা "লক্ষ লক্ষ ভারতীয়কে পীড়িত করেছে এবং ঈশ্বরের নামকে অপমান করেছে।" একটি কথিত ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছিলেন, "দেবতা রামকে লজ্জায় মাথা নত করে রাখতে হবে এবং অসহায়ভাবে দেখতে হবে কারণ অপ্রাপ্তবয়স্ক মুসলিম ছেলেদের মারধর করা হচ্ছে কারণ তারা তার নাম উচ্চারণ করতে অস্বীকার করেছে"।
হিন্দুধর্ম এবং হিন্দুত্বের পার্থক্য করে, ইলতিজা মুফতি জোর দিয়েছিলেন যে পূর্বের ধর্মটি ইসলামের মতো ধর্মনিরপেক্ষতা, প্রেম এবং করুণার মূল্যবোধকে প্রচার করে। "হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হিন্দুত্ব হল একটি ঘৃণার দর্শন যা বীর সাভারকর ১৯৪০ এর দশকে হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতে ছড়িয়ে দিয়েছিলেন এবং দর্শনটি ছিল যে ভারত শুধুমাত্র হিন্দুদের জন্য। ইসলামের মতো হিন্দু ধর্মও এমন একটি ধর্ম যা ধর্মনিরপেক্ষতা, ভালবাসা এবং মমত্ববোধ শেখায়। কিন্তু তিনি তার বিকৃত ব্যাখ্যা দিয়েছিলেন"।
জয় শ্রী রাম স্লোগানের বিষয়ে কথা বলতে গিয়ে মুফতি আরও বলেন, "জয় শ্রী রাম' স্লোগানটি 'রামরাজ্য' সম্পর্কে নয়, এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা খুবই লজ্জাজনক যে হিন্দু ধর্মকে বিকৃত করা হচ্ছে। আমি হিন্দুত্বকে তাই অসুস্থতা বলে সমালোচনা করেছি"।
ইলতিজা মুফতির এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য যেন 'ভস্মে ঘি ঢালার' মতো কাজ করছে, এমনটা মনে করছেন অনেকেই। আর তাতেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে দেশের অন্দরে।
বিজেপি নেতা রবিন্দর রায়না, ইলতিজা মুফতিকে তার বক্তব্যের জন্য নিন্দা করেছেন। তার কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন তিনি। রায়না এই প্রসঙ্গে এদিন বলেন, "পিডিপি নেত্রী খুব অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। রাজনীতিতে মতভেদ থাকতে পারে কিন্তু অবমাননাকর ভাষা ব্যবহার করা একেবারেই উচিত নয়। পিডিপি নেত্রী ইলতিজা মুফতির তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত"।
তবে মুফতির এই ব্যাখ্যার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেসের কথায়, তিনি হিন্দুত্ববাদের অপমান করেননি। বরঞ্চ প্রশংসায় করেছেন। তবে যারা এই হিন্দুত্বকে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করেন তিনি তাঁদের জন্যে এই মন্তব্য করেছেন। 'আমাদের সকলের একে অপরের ধর্মকে সম্মান করা উচিত', পিডিপি নেত্রী কার্যত এমনটাই বোঝাতে চেয়েছেন। তবে ব্যাখ্যা যাই থাকুক, ইলতিজা মুফতির এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications