Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gyanvapi Mosque: জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্ট ঘন্টার আওয়াজ! দেখুন সেই ভিডিও

Gyanvapi Mosque: দীর্ঘ প্রায় ৩০ বছর! জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্ট ভেসে এল শাখ-ঘন্টার ধ্বনি। আদালতের নির্দেশের পরেই খুলে দেওয়া হয় বেসমেন্ট। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে। মসজিদের বাইরে কার্যত ঘিরে রাখা হয় ব্যারিকেড দিয়ে।

সে ভাবে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি পুজো চলাকালীন। এমনকী উত্তরপ্রদেশজুড়ে (Varanasi) চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়। কার্যত পুলিশ এবং প্রশাসনের উপস্থিতিতেই জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্ট এই পুজো হয়। তবে পুজোর সাক্ষী থাকতে বহু মানুষ জড়ো হন এদিন।

Gyanvapi Mosque

উত্তরপ্রদেশের মসনদে তখন মুলায়ম সিং যাদবের সরকার। বাবরির ঘটনা ঘটেছে সবে মাত্র। আর এরপরেই সেখানে (Gyanvapi Mosque) পুজো বন্ধের নির্দেশ দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। আর এরপর থেকেই বন্ধ হয়ে যায় জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টের পুজো।

দীর্ঘ প্রায় ৩০ বছর পর সেখানেই (Gyanvapi Mosque) ভেসে এল শাখ-ঘন্টার শব্দ। আর তা হল আদালতের নির্দেশ সামনে আসার পরেই। জানা যায়, মসজিদের নীচে 'ব্যাস কা তেহখানা'য় (Vyas Ji ka Tehkhana) যান হিন্দুপক্ষের আইনজীবীরা।

তাঁদের সঙ্গেই উপস্থিত ছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের পুজারী সহ জেলা শাসক এবং পুলিশ আধিকারিকরা। পুজোর একটি ভিডিও সামনে এসেছে ইতিমধ্যে। হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন পুজোর ভিডিও সামনে এনেছে।

যেখানে একজন পুরোহিতকে ঘণ্টা বাজিয়ে পুজো করতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের এক পুরোহিতকে গর্ভগৃহে পুজো করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই সেই পুজো করবেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদের (Gyanvapi Mosque) নীচে মন্দির থাকার নমুনা পেয়েছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিষয়ে দীর্ঘ সার্ভে চালান গবেষকরা। আর এরপরেই একটি রিপোর্ট আদালতে জমা দেন তাঁরা।

যেখানে মসজিদের (Gyanvapi Mosque) নীচে মন্দিরের অস্তিত্ব থাকার কথা বলা হয়েছে। এমনকি মসজিদের কাঠামোতেই মন্দির তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+