গান্ধী হত্যাকারী ‘দেশভক্ত’ নাথুরামের নামে আস্ত লাইব্রেরি হিন্দু মহাসভার, উত্তাল রাজ্য-রাজনীতি
গান্ধী হত্যাকারী ‘দেশভক্ত’ নাথুরামের নামে আস্ত লাইব্রেরি হিন্দু মহাসভার, উত্তাল রাজ্য-রাজনীতি
২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই যেন গোটা দেশজুড়েই বেড়ে চলেছে কট্টর হিন্দুত্ববাদীদের দাপট। কখনও বড়দিনে হিন্দুদের গির্জায় যেতে হুঁশিয়ারি তো কখনও গো মাংস ভক্ষণের অভিযোগে গণপিটুনি, বারবারই অভিযোগ উঠেছে একাধিক আরএসএস পন্থী সংগঠনেক বিরুদ্ধে। এমতবস্থায় এবার জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামেই একটি আস্ত লাইব্রেরি খুলে ফেলল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

তীব্র বিতর্ক রাজ্য-রাজনীতিতে
এদিকে এই খবর সামনে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিক হিন্দুবাদী সংগঠনের তরফে এই ধরণের বিভিন্ন কর্মসূচী করতে দেখা গিয়েছে। মহাত্মা গান্ধীর জন্মদিন বা মৃত্যুদিন পালনের মাঝেই যখন নাথুরামকে স্মরণ করে ধিক্কার ভারতের আম-আদমি। তথকন সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে দেখা যায় একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের। নাথুরামের নামে একাধিক পথসভা, অনুষ্ঠানও করতে দেখা যায় তাদের। এমতাবস্তায় এবার আস্ত একটা লাইব্রেরি খোলায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের অভিসন্ধী নিয়ে।

নাথুরাম গডসের নামে লাইব্রেরি
সূত্রের খবর, রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে একটি লাইব্রেরি খুলেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। যেখানে দেশ ভাগের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসের বিষয়ে রাখা রয়েছে একাধিক বই। হিন্দু মহাসভার সদস্যদের দাবি এই সমস্ত বাই পড়েই আজকের তরুণ প্রজন্ম ভারত ভাগের আসল ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, যা থেকে এতদিন তাদের অন্ধকারে রাখা হয়েছিল।

কী বলছেন কট্টরপন্থীরা ?
প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র হিন্দু মহাসভা নয়, একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠনই দেশভাগের জন্য গান্ধীজিকেই কাঠগোড়ায় তোলে। তাদের দাবি নেহেরু ও জিন্নাকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্যই ভারতকে দুখণ্ডে ভাগ করেছিল কংগ্রেস। তদানন্তীন হিন্দু মহাসভা এই সিদ্ধান্তের বিরোধী করেছিল বলেও তাদের দাবি। তবে এই তত্ত্বকে বরাবরই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশের উদারপন্থীরা। তারপরেও বিতর্ক থামেনি।

মহাত্মার হত্যাকারীর নামে লাইব্রেরি
এমতবস্থায় হিন্দু মহাসভার বর্তমান কার্যকলাপে বিতর্ক যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে কী ভাবে একজন 'খুনির' নামে লাইব্রেরি দিল মধ্যপ্রদেশ সরকার সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হিন্দপ মহাসভার দাবি এই লাইব্রেরির মাধ্যেই দেশের আসল ইতিহাস সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকী এই 'জ্ঞানশালার' মাধ্যমেই জানতে পারবেন দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মহাসভার অবদানের কথা।
প্রতীকী ছবি
-
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের












Click it and Unblock the Notifications