Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিমাচল প্রদেশে তুষারপাত! পর্যটকদের জন্য সুখবর আবহাওয়া দফতরের

উত্তরের পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে পর্যটনের মরসুম শুরু হয়েছে। সেখানে এই মুহূর্তে বিপুল সংখ্যাক পর্যটক রয়েছেন। হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া সেইসব পর্যটকদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে ২২ ও ২৩ ডিসেম্বর রাজ্যের আবহাওয়া খারাপ থাকবে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে লাহুল স্ফিতি, চাম্বা এবং সিমলার উচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিমলা জেলার নারকান্দা ও খারাপাথারেও তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সিমলা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হিমাচল প্রদেশ

আবহবিদ সুরেন্দ্র পাল জানিয়েছেন, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে উঁচু পাহাড় এলাকায় তুশারপাত হবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা কম তীব্রতার। তিনি জানিয়েছেন, বড় দিনে তুষারপাতের তেমন সম্ভাবনা নেই। শুধুমাত্র ২২ ও ২৩ ডিসেম্বর আবহাওয়া খারাপ থাকবে। ২৫ ডিসেম্বর রাজ্যের আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে একটানা রোদ উঠছে। এই কারণে অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ঙওয়ায় আগামী দিনে তাপমাত্রা কমবে। বর্তমানে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুকুমাসেরিতে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে -৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।

হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সেখানে, সকাল ও সন্ধ্যায় শীত বেশি। রাজ্যের সাকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস রেকর্ড করা হয়েছে। মানালি ও সুন্দরনগরে তাপমাত্রা শূন্য ডিগ্রি .রেকর্ড করা হয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও রাজধানী সিমলা ও অন্য অঞ্চলের আবহাওয়া পরিষ্কার ছিল।

কুলু-মানালি ছাড়াও সিমলা, চেইল, কাসাউলি, ডালহৌসিতে ক্রিসমাস ও নিউ ইয়ারের জন্য হোটেলগুলির অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পর্যটকদের সুবিধার জন্য উত্তর রেল কালকা থেকে সিমলা পর্যন্ত আরেকটি বিশেষ ট্রেন চালু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+