১০ ঘণ্টার রাস্তা ট্রেনে মাত্র ২ ঘণ্টায় পার! রেল বিপ্লব হতে চলেছে ভারতে
কল্পনা করুন প্রায় দশ ঘণ্টার রাস্তা যদি মাত্র দুই ঘণ্টায় যেতে পারেন, কেমন হবে? স্বপ্ন মনে হচ্ছে তো! আজ্ঞে না। এটাই সম্ভবত বাস্তব হতে চলেছে। কারণ দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যা প্রায় দশ ঘণ্টার দূরত্ব, সেই রাস্তাই পৌঁছে যাওয়া যাবে মাত্র ২ ঘণ্টায়, তাও আবার রেলে চেপেই। এমনকী হায়দরাবাদ থেকে চেন্নাইও পৌঁছে যাওয়া যাবে একই সময়ে। অবাস্তব মনে হলেও এটি সত্যি হওয়ার পথে।
বিমানের মতো দ্রুতগতিতে কোনও এয়ারপোর্ট চেক-ইন অথবা ব্যাগেজ তোলা-নামানোর ঝামেলা ছাড়াই এখানে চলাফেরা করা যাবে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুয়ায়ী, সব ঠিক থাকলে, কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী দুটি হাই-স্পিড রেল নেটওয়ার্ক তৈরি হতে চলেছে। যা দিনের আলো দেখলে এই স্বপ্ন সত্যি হতে চলেছে।

জানা গিয়েছে, ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি সম্পন্ন হাই-স্পিড রেল চালিয়ে বেঙ্গালুরু মাত্র ২ ঘণ্টায় এবং চেন্নাই মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটে পৌঁছে যাওয়া যাবে।
বর্তমানে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যেতে বিমানে সময় লাগে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চেন্নাই যেতে সময় লাগে ১ ঘণ্টা ২০ মিনিট। তবে এর সঙ্গে যোগ করতে হবে বিমানবন্দরে যাওয়ার ২-৩ ঘণ্টা ও চেক-ইনের আগের সময়। ফলে সবমিলিয়ে অনেক সময় লেগে যায় বিমানেও। যা এই ট্রেনে গেলে সময় বাঁচিয়ে দেবে।
হায়দরাবাদ-চেন্নাই প্রস্তাবিত নেটওয়ার্কের দূরত্ব হতে চলেছে ৭০৫ কিমি দীর্ঘ। এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু রুটের দূরত্ব হতে পারে ৬২৬ কিলোমিটার। প্রকল্পটি করতে চেয়ে আগে সমীক্ষার জন্য টেন্ডার ডাকা হয়েছে। সেই সমীক্ষার পরে বিস্তারিত প্রোজেক্ট রিপোর্ট তৈরি হবে। কত খরচ হবে তার আন্দাজ পাওয়ার চেষ্টা হবে। শুধু এই সমীক্ষা করতেই ৩৩ কোটি টাকা খরচ হবে বলে খবর।
এই রুটে মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড করিডোরের মডেলই ফলো করা হবে বলে এক সিনিয়র রেল আধিকারিক জানিয়েছেন। মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড করিডোর ২০২১ সালে নির্মাণ শুরু হয়েছে। কাজ শেষ হবে ২০২৮ সালে। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে আনুমানিক ১.৬৫ লক্ষ কোটি টাকা। এই প্রকল্পটিও তৈরি হয়ে শেষ হতে আনুমানিক ১৫ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications