'হে প্রভু..' নিজের নাম নিয়েই দ্ব্যর্থক মশকরা রেলমন্ত্রীর, হাসির রোল সংসদে
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : প্রথমবার রেলবাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রথমবারের বাজেটেই নিজের বক্তৃতায় সংসদে হাসির রোল তুললেন প্রভু। নিজের নাম নিয়ে দ্ব্যর্থক শব্দপ্রয়োগ করে নিজের কৌতুক বোধের পরিচয় দিলেন।
আরও পড়ুন : লোকসভায় আপ সাংসদ ভগবন্ত মানের সমালোচনা কবিতা ভাইরাল ইন্টারনেটে
বাজেট বক্তৃতার সময় সুরেশ প্রভু বলেন, আমাদের প্রাধান্য হল অতি রেল চলাচল এলাকায় আমাদের কর্মক্ষমতা বাড়ানো। কিন্তু আমি ভাবলাম, হে প্রভু (হে ভগবান) তা কী করে হবে? প্রভু (ভগবান) কোন উত্তর দিলেন না। তাই এই প্রভু (নিজের প্রসঙ্গে) ভাবলো, আমরা কেন কিছু করছি না?

কবিতার প্রতি অগাধ ভালবাসার জন্য বেশ জনপ্রিয় সুরেশ প্রভু। শুধু কৌতুক নয়, রেল বাজেটের কর্মসূচী ব্যাখ্যা করতে গিয়ে প্রভু হিন্দিতে পদ্য আকারে বলেন, "কুছ নয়া জোরনা হোগা/কুছ পুরানা তোড়না হোগা/কুছ ইঞ্জিন বদলনে হোংগে, কুছ রিপেয়ার করনে হোংগে।" যার অর্থ হল, কিছু জোড়া লাগাতে হবে, কিছু ভেঙে ফেলতে হবে, কিছু ইঞ্জিন বদলাতে হবে, কিছু মেরামত করতে হবে।
রেলবাজেট মানেই একেবারে মুখ গোমড়া করে লাইন ধরে শুধু গম্ভীর গম্ভীর কথা বলে যেতে হবে, সে মিথ ভেঙে নিজের প্রথম রেলবাজেট বক্তৃতাকে রসকৌতুক ভঙ্গিতে সাজিয়েছিলেন প্রভু।
গর্ভবতী মহিলা ও বয়স্ক মহিলাদের জন্য বার্থ সংরক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, উপরের বার্থের জন্য যে সিঁড়ি আছে তা আরও উন্নত করা হবে, মাঝের বার্থ মহিলা ও আমার মতো বয়স্কদের জন্য সংরক্ষিত থাকবে।"
দিল্লি-কলকাতা হাইস্পিড ট্রেনের ঘোষণা করতে গিয়ে প্রভু বলেন, "এর ফলে পশ্চিমবঙ্গ থেকে আমার বন্ধুরা দ্রুত দিল্লি আসতে পারবেন।" প্রভুর কথা শেষ হতে না হতেই হাসির রোল সংসদে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications