Kalpataru Diwas 2024: জয়রামবাটিতে চলছে বিশেষ পুজো! 'কল্পতরু'র খোঁজে ভিড় উদ্যানবাটিতেও
Kalpataru Diwas 2024: প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে 'কল্পতরু উৎসব'। সোমবার সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে।
মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান। একই ছবি কাশিপুর উদ্যানবাটিতেও। কার্যত ভোররাত থেকে লম্বা লাইন (Kalpataru Diwas 2024) ভক্তদের। ভিড় দক্ষিণেশ্বর সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' (Kalpataru Diwas 2024) অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। কলকাতার কাশীপুরের উদ্যানবাটীতে কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। পুরাণে কল্পতরুর মাহাত্ব বর্ননা করা হয়েছে।
বিশ্বাস এক বৃক্ষ যার কাছে যা চাওয়া হয়, তাই পাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে কল্পতরুর (Kalpataru Diwas 2024) দিনে যা চাওয়া হবে তাই দেবেন। কাউকেই খালি হাতে ফেরান না এদিন ঠাকুর। শ্রী রামকৃষ্ণ বলতেন, রণ কল্পতরু বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবে চৈতন্যের কথাও বলতেন তিনি।
এরপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' (Kalpataru Diwas 2024) উদযাপিত হচ্ছে। বছরের শুরুর দিনেই 'পিকনিকের আনন্দ' ছেড়ে জয়রামবাটিতে ব্যাপক ভক্ত সমাগম হয়। 'কল্পতরু উৎসবে' যোগ দেন অসংখ্য মানুষ।
এদিনও সকাল মাতৃমন্দিরে হাজির হয়ে গেছেন অসংখ্য ভক্ত সাধারণ। কাশিপুর উদ্যানবাটি, দক্ষিনেশ্বরের পাশাপাশি বিভিন্ন বিনোদন পার্ক এবং পর্যটক কেন্দ্রগুলিতে মানুষের ভিড় সকাল থেকে।
অন্যদিকে বছরের প্রথমদিনে কোনও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে সতর্ক পুলিশ-প্রশাসন। সকাল থেকেই সমস্ত জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কলকাতা পুলিশের তরফে উচ্চপর্যায়ের পুলিশ আধিকারিকদের এদিন নিরাপত্তার দায়িত্বে ময়দানে নামানো হয়েছে। একাধিক ওয়াচ টাওয়ার থেকে চলছে পুলিশের নজরদারি।












Click it and Unblock the Notifications