Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Heat Wave: নীলগিরি-উটির কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা! ভাঙল ৭৩ বছরের রেকর্ড

Heat Wave: তাপপ্রবাহ শুধু বাংলা, বিহার কিংবা ওড়িশায় নয়, দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও। পর্যটকদের কাছে তামিলনাড়ুর জনপ্রিয় গন্তব্য নীলগিরিতে রবিবার ২৮ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা একটি রেকর্ড। এর ফলে সেখানে যাওয়া পর্যটকরাও বিষ্মিত।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার উটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৫.৪ ডিগ্রি বেশি। আবহবিদরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তামিলনাড়ুতে সূর্যের তেজ বেড়েছে। উটির এই তাপমাত্রা সর্বোচ্চই নয়, যা গত ৭৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৫১ সালের এপ্রিলে উটিতে যে তাপমাত্রা ছিল তারপর থেকে এটাই সর্বোচ্চ।

ooty weather

তাপমাত্রা স্বাভাবিকের ওপরে
গত কয়েকদিনে দেশের অন্য অংশের মতো তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের পাঁচ ডিগ্রি ওপরে রয়েছে। কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ। ইরোড ও ধর্মপুরী জেলায় তাপমাত্রা অনেকটাই বেশি। যাঁরা পরিবার নিয়ে উটি কিংবা কোদাইকানালে গিয়েছেন, তাঁরাও পড়েছেন মুশকিলে।

সতর্ক করেছে জেলা প্রশাসন
বিকেলের দিকে নীলগিরির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় জেলাপ্রশাসন বাসিন্দা ও পর্যটকদের বাইরে বেরনো নিয়ে সতর্ক করেছে। বিকেলের দিকে বাইরে না বেরোতে এবং বেশি জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আবহবিদদের সতর্কবার্তা
উত্তর-মধ্য তালিনাড়ুতে পয়লা থেকে চার মের মধ্যে তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ভেলোর, রানিপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, ইরোড, সালেমের মতো এলাকাগুলির এর ফলে প্রভাবিত হবে। এছাড়াও প্রভাবিত হতে পারে নামাক্কাল, ত্রিচি, কারুর, কাল্লাকুরুচি, ভিলুপুরম, তিরুভান্নামালাই এবং তিরুপাত্তুর। ইতিমধ্যেই রাজ্যের নটি জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিরও পূর্বাভাস
ওই সময়ের মধ্যেই সালেম, ইরোড, ধর্মপুরী, তিরুপাত্তুর, নামাক্কাল, নীলগিরি, কোয়েম্বাটোর-সহ রাজ্যের উত্তরের কিছু অংশে ৪-৫ মে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে তাপমাত্রা রয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে। উপকূলের তাপমাত্রা রয়েছে ৩৪-৩৮ ডিগ্রির মধ্যে। আর পার্বত্য অঞ্চলের তাপমাত্রা রয়েছে ২২ থেকে ৩১ ডিগ্রির মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+