Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধূমপান নয়, দূষিত বাতাসের কারণে হার্ট অ্যাটাক! সতর্ক করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ, আর কী বলছেন? জানুন

হার্ট অ্যাটাক মানেই ধূমপান, অনিয়মিত জীবনযাপন অথবা পারিবারিক রোগের ইতিহাস, ঠিক এমনটাই আমরা এতদিন ভেবে এসেছি। কিন্তু চিকিৎসকদের একাংশ বলছেন যে, এই সবকিছুর বাইরে আরও একটি বড় বিপদ চুপিসারে কাজ করছে। সেটি হল বাতাসের দূষণ।

জয়পুরের মণিপাল হাসপাতালের একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট (Interventional Cardiologist at Manipal Hospital) ডা. হিমাংশু গুপ্ত জানিয়েছেন যে, দূষিত বাতাস এখন হার্ট অ্যাটাকের একটি প্রধান এবং গুরুতর কারণ হিসেবে সামনে আসছে। এমনকি যাঁরা নিজেদের সুস্থ বলে মনে করেন, তাঁদের ক্ষেত্রেও এই ঝুঁকি থেকেই যাচ্ছে।

তাঁর কথায়, "অনেক রোগীই অবাক হয়ে যান। তাঁরা ভালো খাবার খান, নিয়মিত শরীরচর্চা করেন, এমনকি ধূমপানও করেন না। তবুও তাদের হার্টের সমস্যা দেখা দিচ্ছে। এর সবথেকে বড় কারণ হতে পারে বাতাসে দূষণ।"

দূষিত বাতাসের ক্ষতি শুধু শ্বাসযন্ত্রে আটকে থাকে না। PM2.5-এর মতো সূক্ষ্ম কণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড অথবা কার্বন মনোক্সাইড ফুসফুস পেরিয়ে সরাসরি রক্তে ঢুকে পড়ে। এর ফলে শরীরে প্রদাহ বাড়ে, রক্তনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হয়। ফলে শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে এবং হার্টে অক্সিজেন পৌঁছতে সমস্যা হয়। আর এই পরিস্থিতিতেই হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

কোনও উপসর্গ না দেখা দিলেও শরীরের ভিতরে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে। তাই কম বয়সিদের মধ্যে অথবা যাঁদের আগে কোনও হার্টের সমস্যা ছিল না, তাঁদের মধ্যেও দূষণজনিত হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে।

পুরোপুরি দূষণ এড়ানো সম্ভব না থাকলেও কিছু সতর্কতা ঝুঁকি কমিয়ে দিতে পারে। বাতাসের মান খারাপ থাকলে বাইরে বেরোনো কমাতে হবে, প্রয়োজনে মাস্ক ব্যবহার করা জরুরি। বাড়ি এবং অফিসে এয়ার পিউরিফায়ার থাকলে উপকার পাওয়া যায়।

খাবারে বেশি করে ফল, শাকসবজি, ওমেগা-৩ সমৃদ্ধ খাদ্য রাখলে শরীরের ক্ষতি কিছুটা হলেও কমানো যায়। দূষণের দিনে বাইরে নয়, ঘরের ভিতর থাকাই ভালো। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা পারিবারিক হার্টের রোগের ইতিহাস রয়েছে।

হার্টের সুস্থতা শুধু ব্যক্তিগত অভ্যাসের উপর নির্ভর করে থাকে না। আমরা যে পরিবেশে থাকছি, সেখানকারও বড় ভূমিকা রয়েছে। যতদিন না বাতাস পরিষ্কার হচ্ছে, ততদিন সচেতন থাকাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+