করোনা বাণে বিদ্ধ হৃদয়! হার্ট অ্যাটাকে বাড়ছে মৃত্যুও, বাঁচার পথ বাতলালেন বিশেষজ্ঞরা
কোভিড সংক্রমণের প্রথম ঘটনার পর পেরিয়ে গেছে দীর্ঘ ন'মাস। এতদিনের যুদ্ধে ভাইরাসের বিরুদ্ধে সঠিক হাতিয়ার এখনও খুঁজে না পেলেও করোনার উপসর্গ ও প্রভাব সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে মানুষ। প্রথম প্রথম অন্যান্য স্বাভাবিক জ্বরের মত মনে হলেও বর্তমানে রোগীর কোভিড-পরবর্তী অবস্থাও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। বর্তমানে সংক্রমণকালে ও পরবর্তী সময়েও করোনার কবলে পড়ে অনেক রোগীই হৃদরোগের শিকার হচ্ছেন।

হৃদরোগের সম্ভাবনা ডেকে আনছে মারণ করোনা
জেএএমএ কার্ডিওলজি নামক জার্নালে প্রকাশিত তথ্যানুযায়ী, কোভিড সেরে যাওয়ার পরও প্রায় ৭৮% মানুষ পুনরায় হৃদরোগ নিয়ে ফিরছেন হাসপাতালে। গবেষকদলের মতে, সমীক্ষায় দেখা গেছে কিছু ক্ষেত্রে সংক্রমণের প্রথম দিনেই হৃদয়ে দুর্বলতা দেখা গেছে। সম্প্রতি চিনের একটি সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কোভিডে মৃতদের ২২% হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিবৃতি অনুযায়ী, এদের সিংহভাগেরই শ্বাসকষ্ট, কার্ডিওভাসকুলার সমস্যা এবং পেশির দৌর্বল্য দেখা যায় বহুল পরিমাণে।

কোভিডের ফলে হৃদয়ের সমস্যার বাড়বাড়ন্ত কেন?
মেড্যান্ট হার্ট ইনস্টিটিউটের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ নরেশ ট্রেহান জানিয়েছেন, "আগে থেকেই যাঁদের হৃদরোগ ছিল, তাঁদের মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। যদিও কোভিডের সঙ্গে হৃদরোগের সম্পর্কের ব্যাপারে জানতে এখনও বাকি, তবে এটুকু স্পষ্ট যে করোনা শরীরের সমস্ত দরকারি অঙ্গেরই ক্ষতি করে। হৃদয় তাদের মধ্যেই একটি মাত্র।" তিনি আরও জানিয়েছেন, "কোভিডজনিত হৃদয়ের সমস্যার ক্ষেত্রে দুইরকমের প্রকারভেদ দেখা যায়। প্রথম ক্ষেত্রে, ফুসফুসে অত্যধিক রক্তচাপের কারণে হার্টফেল হচ্ছে। দ্বিতীয়ক্ষেত্রে, কোভিডের ফলে হৃদয়ের দেওয়াল দুর্বল হয়ে পড়ার ফলে হচ্ছে হার্ট অ্যাটাক।

কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন?
শ্বাসকষ্টের সমস্যা সহজে ধরা পড়লেও ডঃ ট্রেহানের মতে কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন দরকার। মূলত প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা, বুকে ব্যথা, বোধের অভাব, নীলাভ ঠোঁট/মুখ এবং শরীরে অক্সিজেনের অভাব নজরদারির আওতায় রাখা দরকার। গবেষকদের মতে, শরীরকে সুস্থ রাখা, যোগব্যায়ামের অভ্যাস রাখা ও তেলমশলাযুক্ত খাবার না খাওয়াই একজনকে কোভিড থেকে দূরে রাখতে পারে। এছাড়াও নিয়মিত রক্তচাপ ও শরীরে কোলেস্টেরল-সুগারের মাত্রা বজায় রাখা উচিত।

কোভিড থেকে সেরে ওঠার পরেও হৃদয়ের যত্ন নেওয়া দরকার
গবেষকদের মতে, কোভিড পরবর্তী সময়েও হৃদয় ও শরীরের যত্ন নেওয়া আবশ্যক। দিল্লি ও মুম্বইয়ে কোভিড-পরবর্তী হৃদয়ের যত্ন নেওয়ার জন্য খোলা হয়েছে রিহ্যাব সেন্টার। ডঃ ট্রেহানের মতে, "সামান্য থেকে মাঝারি কোভিড সংক্রামিতদের ক্ষেত্রে সেরে ওঠার পরেও শ্বাসের অভাব, বুক ও জয়েন্টে ব্যথা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এই কারণেই রোগীদের উচিত সেরে ওঠার পরেও রিহ্যাব সেন্টারে ফুসফুস ও হৃদয়ের নিয়মিত চেক-আপ করানো।" চিকিৎসকদের মতে, যাঁদের আগে থেকেই হৃদয়জনিত সমস্যা রয়েছে, তাঁদের শরীরে কম অক্সিজেনের মাত্রা বা লাং ফাইব্রাসিস-এর ন্যায় সমস্যার সম্ভাবনা প্রবল। তাই প্রত্যেকেরই উচিত নিজ হৃদয় ও ফুসফুসের নিয়মিত ভিত্তিতে চেক-আপ করিয়ে নেওয়া।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications