রামের জায়গায় তিনি আর সীতার ছবিতে স্ত্রী, ছবি বিতর্কে বিএইচইউ-এর অধ্যাপক
ছবি বিতর্কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ( banaras hindu university) এক অধ্যাপক (professor)। ভগবান রামের (lord ram) ছবির ওপরে নিজের এবং সীতার (sita) ছবির ওপরে নিজের স্ত্রীর ছবি দিয়ে তিনি সেই ছবি প্রকাশ করেছেন। যা নিয়ে
ছবি বিতর্কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ( banaras hindu university) এক অধ্যাপক (professor)। ভগবান রামের (lord ram) ছবির ওপরে নিজের এবং সীতার (sita) ছবির ওপরে নিজের স্ত্রীর ছবি দিয়ে তিনি সেই ছবি প্রকাশ করেছেন। যা নিয়েই বিতর্কের ঝড় তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ছবিটি বিএইচইউ-এর ভিস্যুয়াল আর্টের একটি প্রদর্শনীতেও স্থান পায়।

জানা গিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক অমরেশ কুমার ভিস্যুয়াল আর্ট ডিপার্টমেন্টের। বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন তাঁরা। প্রসঙ্গত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ ভিসুয়াল আর্টসের তরফে এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি প্রকাশ করা হয়।
যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই বিতর্কে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
যদিও সহকারী অধ্যাপকের পদমর্যাদার ওই অধ্যাপক নিজের কাজকে সমর্থন করেছেন। তিনি বলেছেন ভগবান রাম সবার।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ কতৃপক্ষের কাছে অধ্যাপক অমরেশ কুমারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। না হলে তাঁরা বিক্ষোভে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications