Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রজমণ্ডল যাত্রার আগে সতর্ক হরিয়ানা সরকার! নু-তে বন্ধ এসএমএস-ইন্টারনেট পরিষেবা

ব্রজমণ্ডল যাত্রা নিয়ে সতর্ক হরিয়ানার নয়াব সিং সাইনি সরকার। হরিয়ানা সরকার রবিবার সন্ধে ছটা থেকে ২৪ ঘন্টার জন্য নুতে মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবা স্থগিত করার কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত, গত বছর ব্রজমণ্ডল যাত্রায় হিংসার ঘটনা ঘটে।

হরিয়ানার ডেপুটি কমিশনার ধীরেন্দ্র খড়গাতা জানিয়েছেন, মিথ্যা গুজব, উত্তেজনা ছড়ানো, জনগণের সম্পত্তির ক্ষতি করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানো বন্ধ করতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এছাড়া মোবাইল ইন্টারনেট পরিষেবা মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে ভুল তথ্য, গুজব ছড়ানো, অগ্নিসংযোগ-সহ বেআইনি কার্যকলাপ সীবদ্ধ করতে পরিষেবাগুলিকে সীমাবদ্ধ করা হয়েছে।

braj mandal yatra

জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে. জনসাধারণের সুবিধার জন্য এবং মানুষের মৌলিক চাহিদা, ব্যক্তিগত এসএমএস, মোবাইল রিচার্জ, ভয়েস কল, ঘরোয়া ব্রডব্যান্ড, নিজড লাইন ইন্টারনেট পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। তবে নজরদারিতে ড্রোনের সাহায্য নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত গত বছর ৩১ জুলাই হরিয়ানার নুতে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টা করা হয়। জলাভিষেক যাত্রার সময় গাড়িতে আগুন দেওয়া হয়। যার জেরে হিংসা ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

সোমবার ২২ জুলাই নু জেলায় প্রস্তাবিত ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রার সময় ভারী যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভারী যানবাহনের চালকরা নু পুলিশের পরামর্শ মানলে তাদের যাত্রা সহজ হতে পারে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে আলওয়ার থেকে সোহনা-গুরুগ্রামগাী ভারী যানবাহনগুলি কেএমপি হয়ে ফিরোজপুর ঝিরকার আম্বেদকর চক থেকে মুম্বই এক্সপ্রেসওয়ে যাবে। পুলিশের পরামর্শ অনুযায়ী, ভারী যানবাহননের চালকদের সোহনা-গুরুগ্রাম থেকে কেএমপি হয়ে আলোয়ারের দিকে যেতে হবে। অন্যদিকে রেওয়াসান থেকে আম্বেদকর চক, ফিরোজপুর ঝিরকা হয়ে মুম্বই এক্সপ্রেস হয়ে আলোয়ারের দিকে যাওয়া যাবে।

যেসব ভারী যানবাহন চালকদের পুনহানা থেকে নু যেতে হবে, তাঁদেরকে ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রা শেষ হওয়ার পরে নুতে আসতে হবে। আবার যেসব ভারী যানবাহন চালকদের গুরুগ্রাম থেকে নু যেতে হবে, তাঁদেরকে জলাভিষেক যাত্রা শেষ হওয়ার পরেই নুতে যেতে পারবেন।

সোমবার ব্রজমণ্ডল যাত্রাকে সামনে রেখে নুর নলহাদ মহাদেব মন্দিরের নিরাপত্তা কঠোর করা হয়েছে। সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাদ মহাদেব মন্দিরের আশপাসের পাহাড়েও পুলিশ মোতায়েন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+