৭৫-এও ঝলমলে ত্বক! রহস্য কী? মোদীর রূপচর্চার সিক্রেট জানতে চাইলেন বিশ্বকাপজয়ী হারলিন, কী উত্তর এল?
রবিবার বিশ্বকাপ জয়ের পর গতকালই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেছে ভারতীয় মহিলা ক্রিকেটের গোটা দল। আজ সোশ্যাল মিডিয়ায় তাদের সেই সাক্ষাতের ভিডিও প্রকাশ করা হয়েছে। মোদী দলকে তাঁদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের প্রশংসাও করেন। বিশেষ করে টুর্নামেন্টে তিন বার হারার পরেও দলটি যেভাবে অসাধারণভাবে জিতেছে তা নিয়ে তিনি মুগ্ধ হন।

ভারতীয় মহিলা ক্রিকেটের দল ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নানা বিষয়ে আড্ডা চলে। কথোপকথনের সময়, ভারতীয় দলের তারকা হারলিন দেওল এক মজাদার প্রশ্ন করেন মোদীকে। প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী সহ হেসে ওঠেন সকলে। হারলিন দেওল প্রধানমন্ত্রী মোদীর ত্বকের যত্নের রুটিন সম্পর্কে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী হাসিমুখে উত্তর দেন, 'আমি এই বিষয়ে খুব বেশি নজর দিইনা। বিগত ২৫ বছর ধরে আমি সরকারে থেকে এত ভালবাসা পেয়েছি. তার প্রভাব তো কিছুটা থাকবেই।'
সাক্ষাৎকারের শুরুটা ছিল একেবারে আনুষ্ঠানিক। দলের পারফরম্যান্স, টুর্নামেন্টের অভিজ্ঞতা, ক্রিকেটের উন্নতির সম্পর্কে আলোচনা হচ্ছিল।দলের প্রধান কোচ অমল মুজুমদারও (Amol Muzumdar) উপস্থিত ছিলেন সেখানে।
ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ২০১৭ সালে অর্থাৎ ঠিক আট বছর আগে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার কথা মনে করেন। এবং এই সাক্ষাতের সঙ্গে আট বছর আগের হওয়া সাক্ষাতের তুলনা করেন। তিনি দলের সদস্যদের তাঁর সাথে আরও ঘন ঘন দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী মোদী তাদের অনুপ্রাণিত করেছেন তা উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টায় আজ বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের সাফল্যের কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদীও ভারতের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, "আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় হলো। অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে তারা ফাইনালে পারফর্মেন্স করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি তাদের দলবদ্ধতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে।"
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications